PSL : বল বিকৃতির অভিযোগে বড় শাস্তি পেলেন ফখর, বিতর্ক পাকিস্তান ক্রিকেটে!

Fakhar Zaman : রবিবার ম্যাচ ছিল লাহোর কলন্দর্স ও করাচি কিংসের। সেখানেই শেষ ওভারে করাচিকে জিততে গেলে করতে হল ১৪ রান। বল করতে যান হ্যারিস রউফ। ওভার শুরুর আগে দেখা যায় অভিযুক্ত ৩ ক্রিকেটার নিজেদের মধ্যে কথা বলছেন। সেই সময় নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করছিলেন তাঁরা। এই ঘটনা চোখ এড়ায়নি মাঠে থাকা আম্পায়ারের।

PSL : বল বিকৃতির অভিযোগে বড় শাস্তি পেলেন ফখর, বিতর্ক পাকিস্তান ক্রিকেটে!
Image Credit source: PTI

| Edited By: Moumita Das

Mar 31, 2026 | 6:21 PM

কলকাতা : পাকিস্তান ক্রিকেট নিয়ে বিতর্ক থামছেই না। পাকিস্তান সুপার লিগে বল বিকৃতির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের তীর ফখর জমান, শাহীন আফ্রিদি ও হ্যারিস রউফের দিকে। বল বিকৃতির অভিযোগ অস্বীকার করেছেন ফখর। আজ রায় বেরোল এই মামলার। স্বাভাবিকভাবেই ফখরের বিপক্ষেই গিয়েছে এই শুনানির রায়। প্রাক্তনদের নিশানায় এখন দেশের এই বিখ্যাত ক্রিকেটাররা।

রবিবার ম্যাচ ছিল লাহোর কলন্দর্স ও করাচি কিংসের। সেখানেই শেষ ওভারে করাচিকে জিততে গেলে করতে হল ১৪ রান। বল করতে যান হ্যারিস রউফ। ওভার শুরুর আগে দেখা যায় অভিযুক্ত ৩ ক্রিকেটার নিজেদের মধ্যে কথা বলছেন। সেই সময় নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করছিলেন তাঁরা। এই ঘটনা চোখ এড়ায়নি মাঠে থাকা আম্পায়ারের। তিনি বল চেয়ে নিয়েছিলেন ও তারপর অধিনায়ক শরিফুল্লাহ-র সঙ্গে কথা বলেন। এরপরেই আম্পায়ারের মনে হয়, বল বিকৃতি করা হয়েছে ফলে সঙ্গেসঙ্গে করাচিকে ৫ রান অতিরিক্ত দেন আম্পায়ার। ফলে, শেষ ওভারে তাঁদের লক্ষ্যমাত্রা কমে দাঁড়ায় ৯ রান। এই রান সহজেই তুলে ফেলে জিতে যায় করাচি।

আগের দিনই পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছিল, আম্পায়ারদের রিপোর্ট ও ভিডিও দেখে ফখরকে প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত করেছেন ম্যাচ রেফারি রোশন মহানামা। তাঁকে পিএসএল-এর আচরণবিধির ২.১৪ ধারা অনুযায়ী, ফখরকে ‘লেভেল থ্রি’ অপরাধে দোষী বলে সাব্যস্ত করা হয়েছে। নিজেকে নির্দোষ প্রমাণ না করতে পারলে বড়সড় জরিমানা হতে পারে তাঁর। ম্যাচ রেফারির কাছে শুনানির সময় ফখর নিজেকে নির্দোষ হিসেবে দাবি করেছেন। যদিও, ২৪ ঘন্টা পরেও তাঁর শাস্তিই বহাল রাখলেন মহানামা। ২ ম্যাচের জন্য ব্যান করা হয়েছে ফখরকে। ‘লেভেল থ্রি’ দোষে দোষী হওয়ার জন্য ২টি পাকিস্তান সুপার লিগের ম্যাচ খেলতে পারবেন না ফখর।

সদ্যই আইপিএল শুরু হয়েছে। পাকিস্তানের লিগ থেকে অনেক ক্রিকেটার চলে এসেছেন আইপিএলে। এই নিয়েই বিতর্কের যেন শেষ নেই। তবে হ্যারিস রউফ, ফখর জমান ও শাহিন আফ্রিদির এই বল বিতর্ক পাকিস্তান ক্রিকেটের লজ্জায় আরও একটি মুকুট যোগ করল।

 

Follow Us