AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2024: CSK-তে ধোনির ভূমিকা কী? খোলসা করলেন কোচ ফ্লেমিং

IPL, MS DHONI: চেন্নাই সুপার কিংসের প্রাক মরসুম প্রস্তুতি বহু আগেই শুরু হয়েছে। তরুণ ক্রিকেটারদের সঙ্গে যোগ দিয়েছেন মহেন্দ্র সিং ধোনিও। আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন। ফিটনেস ধরে রাখতে ধোনির কাছে প্রাক-মরসুম শিবির খুবই গুরুত্বপূর্ণ। আইপিএলের গত সংস্করণে হাঁটুর চোট নিয়েও খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। ম্যাচে পরিষ্কার ধারা পড়েছে তাঁর অস্বস্তি। চোট থাকলেও সব ম্যাচেই খেলেছেন। আইপিএল জিতেই হাঁটুর অস্ত্রোপচার করান।

IPL 2024: CSK-তে ধোনির ভূমিকা কী? খোলসা করলেন কোচ ফ্লেমিং
Image Credit: X
| Updated on: Mar 19, 2024 | 5:10 PM
Share

নতুন মরসুম শুরুর আগেই ক্রিকেট প্রেমীদের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। নতুন কোন ভূমিকায় তাঁকে দেখা যাবে, এই নিয়ে অনুমানের কোনও অন্ত ছিল না। তবে এখনও অবধি যা পরিস্থিতি মহেন্দ্র সিং ধোনিকে প্লেয়ার হিসেবেই দেখা যাবে। ম্যাচে যাই হোক, সার্বিক ভাবে ধোনির যে বড় ভূমিকা থাকছে, তা পরিষ্কার করে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং। কী সেই ভূমিকা? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

চেন্নাই সুপার কিংসের প্রাক মরসুম প্রস্তুতি বহু আগেই শুরু হয়েছে। তরুণ ক্রিকেটারদের সঙ্গে যোগ দিয়েছেন মহেন্দ্র সিং ধোনিও। আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন। ফিটনেস ধরে রাখতে ধোনির কাছে প্রাক-মরসুম শিবির খুবই গুরুত্বপূর্ণ। আইপিএলের গত সংস্করণে হাঁটুর চোট নিয়েও খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। ম্যাচে পরিষ্কার ধারা পড়েছে তাঁর অস্বস্তি। চোট থাকলেও সব ম্যাচেই খেলেছেন। আইপিএল জিতেই হাঁটুর অস্ত্রোপচার করান।

চেন্নাই সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিং বলছেন, ‘অনেকেই সারা বছর ক্রিকেটের মধ্যে থাকে। কেউ কেউ প্রচুর খেলে। সে কারণেই আমাদের প্রাক মরসুম শিবির অন্যরকম হয়। আর এই শিবিরে ধোনির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। ওর পর্যাপ্ত প্রস্তুতি প্রয়োজন। সকলের চেয়ে বেশি প্র্যাক্টিস করে। আর ওর প্র্যাক্টিস দেখে বাকিরা সমৃদ্ধ হয়।’

ধোনির প্র্যাক্টিস থেকে বাকিদের যে অনেক সুবিধা হয়, সেটাই খোলসা করলেন সিএসকে কোচ। ফ্লেমিংয়ের কথায়, ‘তরুণ ক্রিকেটাররা ওর থেকে অনেক কিছু শেখার সুযোগ পায়। সকলের মধ্যে বোঝাপড়াও তৈরি হয়ে যায়। ঘরোয়া ক্রিকেটারদের সবচেয়ে বড় লাভ, ধোনির থেকে শেখার সুযোগ পায়। এর চেয়েও বড় সুবিধা আর কী হতে পারে!’

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?