Virat Kohli ভিডিয়ো: বিরাট কোহলির প্রথম প্রেম, যা আজও ভোলেননি…

Virat Kohli on First Love: কাউকে যদি ছেলেবেলায় জিজ্ঞেস করা হয়, বড় হয়ে কী হতে চাও, নানা ভাবনা আসে। সময়ের সঙ্গে সেই ভাবনা পরিবর্তনও হয়। পরিস্থিতি অনুযায়ী পছন্দ পাল্টায়। সকলেই নিজের প্যাশনকে পেশা বেছে নেওয়ার সুযোগ পান না। বলা যেতে পারে, বেশির ভাগই তাই পারেন না। বিরাট কোহলি সেদিক থেকে নিজেকে ভাগ্যবান মনে করতেই পারেন। প্রথম প্রেমই তাঁর কেরিয়ার হিসেবে বেছে নিতে পেরেছেন।

Virat Kohli ভিডিয়ো: বিরাট কোহলির প্রথম প্রেম, যা আজও ভোলেননি...
Image Credit source: RCB

Apr 15, 2024 | 5:32 PM

প্রথম প্রেম কেউই ভুলতে পারেন না। হয়তো নতুন প্রেম আসে। ঢাকা পরে যায় অনেক স্মৃতি। পুরোপুরি ভোলা যায় না। বিরাট কোহলির জীবনেও তাই। প্রথম প্রেম আজও ভোলেননি। ভোলা সম্ভবও নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ মরসুমেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাল খারাপ। ছয় ম্যাচ খেলে একটি মাত্র জয়। বিরাট কোহলি সর্বাধিক রান স্কোরার। শুধু আরসিবিই নন, এ বারের টুর্নামেন্টেও। একটি সেঞ্চুরিও করেছেন কোহলি। আজ ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামছে আরসিবি। তার আগে প্রথম প্রেম নিয়ে খোলামেলা বিরাট কোহলি।

কাউকে যদি ছেলেবেলায় জিজ্ঞেস করা হয়, বড় হয়ে কী হতে চাও, নানা ভাবনা আসে। সময়ের সঙ্গে সেই ভাবনা পরিবর্তনও হয়। পরিস্থিতি অনুযায়ী পছন্দ পাল্টায়। সকলেই নিজের প্যাশনকে পেশা বেছে নেওয়ার সুযোগ পান না। বলা যেতে পারে, বেশির ভাগই তাই পারেন না। বিরাট কোহলি সেদিক থেকে নিজেকে ভাগ্যবান মনে করতেই পারেন। প্রথম প্রেমই তাঁর কেরিয়ার হিসেবে বেছে নিতে পেরেছেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে বিরাট কোহলি বলেন, ‘বলতে পারি, যখন একটু বোঝার বয়স হয়েছে, একমাত্র যে জিনিসটা ভালোবেসেছি, সেটা ক্রিকেট। ব্যাট নিয়ে শট মারতে পছন্দ করতাম। এটাই আমার প্রথম প্রেম। নিজেকে এটাই বোঝাতাম, কোনও একদিন আমি দেশের হয়ে খেলব এবং দলের জয়ে অবদান রাখব।’

আন্তর্জাতিক ক্রিকেটের মতোই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও তাঁর দীর্ঘ এবং বর্ণময় কেরিয়ার। ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়। সে সময় থেকেই খেলছেন বিরাট। শুরু থেকে এই অবধি অনেক কিছু বদল হলেও বিরাটের দল বদল হয়নি। আরসিবিতে কেরিয়ার শুরু করেছিলেন, এই টিমেই কেরিয়ার শেষের ঘোষণাও করে রেখেছেন বিরাট। আজ আরও একটা ম্যাচ। প্রথম প্রেমকে আরও একবার জেতানোর পালা।

Follow Us