AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC CT 2025, SA vs ENG Preview: হারলেও সেমিতে যাবে প্রোটিয়ারা, বিরাট কোহলির বাণীও ‘ভরসা’ নয় আফগানিস্তানের!

ICC Men's Champions Trophy 2025: গ্রুপ বি-র শেষ ম্যাচে আজ মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। ক্যাপ্টেন হিসেবে বিদায়ী ম্যাচে নামছেন জস বাটলার। ম্যাচটা জয় দিয়ে স্মরণীয় করে রাখাই লক্ষ্য ইংল্যান্ডের।

ICC CT 2025, SA vs ENG Preview: হারলেও সেমিতে যাবে প্রোটিয়ারা, বিরাট কোহলির বাণীও 'ভরসা' নয় আফগানিস্তানের!
Image Credit: PTI FILE
| Updated on: Mar 01, 2025 | 12:22 AM
Share

যদি এক পারসেন্টও সুযোগ থাকে…। বিরাট কোহলির এই মন্তব্য নতুন প্রজন্মের কাছে প্রেরণামূলক বার্তা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আফগানিস্তান সেই পরিস্থিতিতেও নেই। বিরাট কোহলির এই বাণীও ভরসা দিতে পারছে না। হৃদয় দিয়ে খেলা একটা টিম চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বেই ছিটকে যাওয়ার পথে। সরকারি ভাবে বিদায় এখনও হয়নি। তবে অঙ্ক এতটাই জটিল, এখানে সুযোগ এক পারসেন্টের চেয়েও কম। গ্রুপ বি-র শেষ ম্যাচে আজ মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। ক্যাপ্টেন হিসেবে বিদায়ী ম্যাচে নামছেন জস বাটলার। ম্যাচটা জয় দিয়ে স্মরণীয় করে রাখাই লক্ষ্য ইংল্যান্ডের।

লাহোরর গদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি কমপ্লিট হয়নি। পয়েন্ট ভাগাভাগি হয়েছে। চার পয়েন্ট নিয়ে গ্রুপ বি থেকে ইতিমধ্যেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দল হিসেবে অ্যাডভান্টেজ দক্ষিণ আফ্রিকাই। আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা দু-দলেরই তিন পয়েন্ট। ইংল্যান্ডকে হারালে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে যাবে প্রোটিয়ারা। ইংল্যান্ডের কাছে হারলেও নেট রান রেটে দক্ষিণ আফ্রিকা ৯৯.৯৯ শতাংশ নিশ্চিত। আফগানিস্তানের কীভাবে সুযোগ হতে পারে?

আফগানিস্তানের সামনে পরিস্থিতি কার্যত অসম্ভব। ধরা যাক ইংল্যান্ড প্রথমে ব্যাট করল। দক্ষিণ আফ্রিকাকে যদি ২০৭ রানের ব্যবধানে হারায় (বোর্ডে টার্গেট অন্তত ৩০০) সেক্ষেত্রে আফগানিস্তান দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে। আর দক্ষিণ আফ্রিকা যদি প্রথমে ব্যাট করে ধরা যাক ইংল্যান্ডকে ৩০০ রানের টার্গেট দিল। ইংল্য়ান্ডকে এই টার্গেট ১১.১ ওভারের মধ্যে পূরণ করতে হবে। এই দুই চিত্রে পয়েন্ট ০.১ শতাংশ সুযোগ রয়েছে। আর একান্ত বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে পয়েন্ট ভাগ হবে। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে এই গ্রুপ থেকে সেমিফাইনালে চলে যাবে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, দুপুর ২.৩০, স্পোর্টস ১৮, স্টার স্পোর্টস, জিও হটস্তারে সম্প্রচার

Follow Us