AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup :সূর্যদের ক্যাচ মিসের জেরে দাপট দেখাল ডাচরাও

সুপার এইটে আগেই উঠে গিয়েছে দল। আজকের ম্যাচ ছিল স্রেফ নিয়মরক্ষার। সেই ম্যাচেই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১৭ রানে ভারত হারাল নেদারল্যান্ডসকে। এই জয়ের ফলে গ্ৰুপ এ-র সব ম্যাচ জিতে টেবিলের শীর্ষে থেকেই ভারত উঠে গেল সুপার এইটে।

T20 World Cup :সূর্যদের ক্যাচ মিসের জেরে দাপট দেখাল ডাচরাও
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Feb 18, 2026 | 11:57 PM
Share

কলকাতা : সুপার এইটে আগেই উঠে গিয়েছে দল। আজকের ম্যাচ ছিল স্রেফ নিয়মরক্ষার। সেই ম্যাচেই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১৭ রানে ভারত হারাল নেদারল্যান্ডসকে। এই জয়ের ফলে গ্ৰুপ এ-র সব ম্যাচ জিতে টেবিলের শীর্ষে থেকেই ভারত উঠে গেল সুপার এইটে। তাদের পরবর্তী ম্যাচ এই আহমেদাবাদেই, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামী রবিবার। এর আগে বিশ্বকাপে চমক উপহার দিলেও এই বছর ব্যর্থ ডাচরা। এক সময় দুর্দান্ত লড়াই করছিলেন নোয়া ক্রস এবং জ্যাক লিওন-ক্যাচে। তবুও ভারতের ১৯৩ রানের বিশাল পাহাড় টপকাতে ব্যর্থ হলেন তাঁরা। নেদারল্যান্ডসকে থামতে হল ১৭৬ রানেই।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক সূর্য। অভিষেক শর্মা প্রথম ওভারেই ০ রানে প্যাভিলিয়নে ফেরেন। স্পিনার আরিয়ান দত্তের বল বুঝতে না পেরে বোল্ড হয়ে যান তিনি। এই নিয়েই বিশ্বকাপের গ্ৰুপ পর্বে একটি রানও করতে পারলেন না অভিষেক। করলেন টানা তিন ম্যাচে ডাকের লজ্জার রেকর্ড। আরিয়ানের বলেই আউট হয়েছেন ঈশান কিষানও। তাঁর অবদান ৭ বলে মাত্র ১৮ রান। ভাল শুরু করেছিলেন তিলক ভার্মা (৩১) এবং অধিনায়ক সূর্য (৩৪)। সূর্যের ক্যাচ ফেললেও তাঁকে জলদিই আউট করেন কাইলি ক্লিন। ভারতকে প্রায় একা টানলেন শিবম দুবে। তাঁর ৩১ বলে ৬৬ রানের ইনিংসের সৌজন্যেই ভারত ১৯০ এর বেশি রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয়। তাঁকে সঙ্গত দিয়েছেন হার্দিক পান্ডিয়াও। তিনি করেছেন ২১ বলে ৩০ রান। ১৯তম ওভারে ২১ রান করে ভারত। ৩ উইকেট পেয়েছেন লোগান ভ্যান বিক। ব্যাট করতে নেমে শুরুতে চেষ্টা করছিলেন দুই ওপেনার লেভিট ও ও’ডদ। পাওয়ার-প্লেতে মাত্র ৩৫ রান তোলে ডাচরা। ১২তম ওভার থেকেই আঁটোসাঁটো বোলিং শুরু করে ভারতীয় দল। সেই সময়ে পরপর উইকেট হারিয়েই চাপে পড়ে যায় নেদারল্যান্ডস। অধিনায়ক স্কট এডওয়ার্ডস করেছেন ১০ বলে ১৫। ভারতীয় স্পিনারদের খেলতেই পারেন নি ডাচ ব্যাটাররা। মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন বরুণ চক্রবর্তী। ২ উইকেট ম্যাচের সেরা শিবম দুবের। ১টি করে উইকেট বুমরা ও হার্দিকের। ডেথ ওভারে অসম্ভবকে প্রায় সম্ভবের পর্যায়ে নামিয়ে এনেছিল ডাচ ব্যাটিং লাইন আপ। ৮ বলে একসময় তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩২ রান। পরপর উইকেট খোয়ানোর ফলে সেই জয়ের স্বপ্ন আর বাস্তবায়িত হল না নেদারল্যান্ডসের।

১৭ রানে জয় পেলেও ভারতকে চিন্তায় রাখবে খারাপ ফিল্ডিং। গোটা ম্যাচে ৩টি ক্যাচ ফেলেছেন ভারতীয় ফিল্ডাররা। সুপার এইটে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২২ তারিখ এই মাঠেই মিলারদের বিরুদ্ধে নামবেন সূর্যরা। তার আগে অভিষেক শর্মার অফ ফর্ম এবং খারাপ ফিল্ডিং চিন্তায় রাখবে গম্ভীরকে।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো