AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CISF Camp: ক্যাম্পেই ভিতরেই পরপর গুলির শব্দ, মৃত্যু ৪ জওয়ানের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যাম্পের ভিতরেই সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই অভিযুক্ত জওয়ানকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

CISF Camp: ক্যাম্পেই ভিতরেই পরপর গুলির শব্দ, মৃত্যু ৪ জওয়ানের
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 29, 2026 | 11:32 PM
Share

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় সিআইএসএফ ক্যাম্পে গুলির ঘটনায় মৃত্যু হল চার জওয়ানের। নিহতদের মধ্যে রয়েছেন এক অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট, এক সাব ইন্সপেক্টর, দুই সিআইএসএফ জওয়ান। ঘটনাটিকে প্রাথমিকভাবে ‘ফ্র্যাট্রিসাইড’ বা সহকর্মীদের মধ্যে গুলিচালনার ঘটনা বলে মনে করা হচ্ছে। ঘটনায় অভিযুক্ত CISF জওয়ানকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কাঠুয়া পুলিশের এসএসপি মোহিতা শর্মা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যাম্পের ভিতরেই সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই অভিযুক্ত জওয়ানকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কী কারণে এই গুলিচালনার ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পিছনে কোনও ব্যক্তিগত বিবাদ, কর্মক্ষেত্রের কোনও সমস্যা বা অন্য কোনও কারণ ছিল কি না, তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার পর সংশ্লিষ্ট ক্যাম্প ও আশপাশের এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে সিআইএসএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ তদন্ত চালাচ্ছে।

Follow Us