Gujarat Titans Bus Fire: IPL-র ফাইনালে হার, ফেরার পথে আগুন ধরে গেল গুজরাট টাইটানসের বাসে! কী অবস্থা খেলোয়াড়দের?

Gujarat Titans News: আইপিএল ফাইনালে ৫ উইকেটে জয়ী হল রয়্যাল চালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনালে হারের পর যখন গুজরাটের খেলোয়াড়দের মন খারাপ, মুখ চুন করে ফিরছিলেন বাসে, তখনই ঘটে গেল ভয়ঙ্কর বিপদ। আগুন লেগে গেল গুজরাট টাইটানসের টিম বাসে। 

Gujarat Titans Bus Fire: IPL-র ফাইনালে হার, ফেরার পথে আগুন ধরে গেল গুজরাট টাইটানসের বাসে! কী অবস্থা খেলোয়াড়দের?
আগুন লেগে গেল গুজরাট টাইটানসের বাসে।Image Credit source: PTI

|

Jun 01, 2026 | 8:17 AM

আহমেদাবাদ: তীরে এসে তরী ডুবেছে। আইপিএলের ফাইনালে শোচনীয় হার গুজরাট টাইটানের। ৫ উইকেটে জয়ী হল রয়্যাল চালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনালে হারের পর যখন গুজরাটের খেলোয়াড়দের মন খারাপ, মুখ চুন করে ফিরছিলেন বাসে, তখনই ঘটে গেল ভয়ঙ্কর বিপদ। আগুন লেগে গেল গুজরাট টাইটানসের টিম বাসে।

জানা গিয়েছে, রবিবার রাতে ম্যাচ শেষে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে হোটেলের দিকে রওনা দিয়েছিলেন গুজরাট টাইটানসের খেলোয়াড়রা, মাঝ পথে টিম বাসে আগুন লেগে যায়। তবে সৌভাগ্যক্রমে কোনও খেলোয়াড় আহত হননি, তাদের দ্রুত উদ্ধার করে নামিয়ে আনা হয় বাস থেকে। গুজরাট টাইটানসের খেলোয়াড়রা প্রায় এক ঘণ্টা রাস্তাতেই দাঁড়িয়ে থাকেন।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় বাসে। ভয়ঙ্কর বিপদ হতে পারত। তবে চালকের তৎপরতায় প্রাণ রক্ষা পায় খেলোয়াড়দের।

প্রসঙ্গত, আইপিএলের ফাইনালে উঠতে গুজরাটকে কার্যত মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। ২৯ মে কোয়ালিফায়ার-২ খেলতে ধর্মশালা থেকে মুল্লানপুর আসতে হয়েছিল। সেই ম্যাচে জয়ের পর ৩০ মে আহমেদাবাদ আসার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে আসতে পারেননি। শনিবার বিকেলে তারা আহমেদাবাদে এসে পৌঁছয়, ফলে প্রাকটিসের সুযোগও মেলেনি। তবে শুধুমাত্র ক্লান্তির কারণেই যে হার, তা মানতে নারাজ গুজরাট টাইটানসের ডিরেক্টর বিক্রম সোলাঙ্কি। বরং তাঁর বক্তব্য, প্রতিপক্ষ যে ভালো খেলেছে, তা স্বীকার করতে হবে।

Follow Us