AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli, IPL 2025: এই সিদ্ধান্ত নিলে আরসিবিকে ভুগতে হবে! প্রাক্তন ক্রিকেটারের পরিষ্কার বার্তা…

Royal Challengers Bengaluru: বিরাট কোহলি, রজত পাতিদার এবং আনক্যাপড বাঁ হাতি পেসার যশ দয়ালকে। রিটেনশনের পরই আন্দাজ করা হচ্ছে, তা হলে কি আরসিবির ক্যাপ্টেন হিসেবে ফিরতে দেখা যাবে বিরাট কোহলিকে? আরসিবির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন দেশের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর।

Virat Kohli, IPL 2025: এই সিদ্ধান্ত নিলে আরসিবিকে ভুগতে হবে! প্রাক্তন ক্রিকেটারের পরিষ্কার বার্তা...
Image Credit: PTI FILE
| Updated on: Nov 01, 2024 | 8:45 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী সংস্করণের রিটেনশন তালিকা প্রকাশ করে দিয়েছে দশটি ফ্র্যাঞ্চাইজিই। রিটেনশন এবং রাইট টু ম্যাচ কার্ড (RTM) মিলিয়ে ছ’জন নেওয়া যেত। কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস ৬ জন করে রিটেন করেছে। পঞ্জাব কিংস মাত্র দু-জনকে রিটেন করেছে। তেমনই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রেখেছে তিনজনকে। বিরাট কোহলি, রজত পাতিদার এবং আনক্যাপড বাঁ হাতি পেসার যশ দয়ালকে। রিটেনশনের পরই আন্দাজ করা হচ্ছে, তা হলে কি আরসিবির ক্যাপ্টেন হিসেবে ফিরতে দেখা যাবে বিরাট কোহলিকে? আরসিবির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন দেশের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর।

বিরাট কোহলিকে ২১কোটি টাকায় রিটেন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাঁকেই ক্যাপ্টেন করা হবে কিনা, তা অবশ্য নিশ্চিত করা হয়নি। তবে রিপোর্ট তেমনই। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টাকায় রিটেন করা হয়েছে বিরাট কোহলিকেই। সঞ্জয় মঞ্জরেকর অবশ্য মনে করেন না বিরাট কোহলি টি-টোয়েন্টিতে মহান কোনও ব্যাটার। আইপিএলের গত সংস্করণে অবশ্য সবচেয়ে বেশি রান এসেছিল বিরাট কোহলির ব্যাটেই।

আরসিবির সিদ্ধান্ত নিয়ে স্টার স্পোর্টসে সঞ্জয় মঞ্জরেকর বলেন, ‘একজন ফ্যান হিসেবে প্রশ্ন করতে চাই। ভুলে যান নামটা বিরাট কোহলি। এ বার ওর পারফরম্যান্সের কথা ভাবুন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ওর পারফরম্যান্স দেখুন। ওর ব্যাটিং এবং ক্যাপ্টেন্সির পরিসংখ্যান ভাবুন। তারপর ভাবুন, ওকে আবারও ক্যাপ্টেন করার সিদ্ধান্ত ঠিক হবে কিনা। গত আইপিএলে ওর স্ট্রাইকরেট ছিল ১৫০-র মতো। তার আগে ১১০-১২০।’

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত