T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই বড় ধাক্কা ইতালির!

Kolkata: দলের তরফে পরে জানানো হয়, ম্যাডসেন কাঁধে চোট পেয়েছেন। ঘাড়ে আঘাত লেগেছে কিনা, তা ডাক্তারি পরীক্ষার পর জানানো হবে। ফলে এই ম্যাচে আর মাঠে নামেননি ইতালির অধিনায়ক। বর্তমানে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই বড় ধাক্কা ইতালির!
সোমবার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেই এই ঘটনার কবলে পড়ে ইতালিImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 09, 2026 | 7:36 PM

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমেই বড় ধাক্কা খেল আজ্জুরি। অভিজ্ঞ ব্যাটার এবং দলের ক্যাপ্টেন ওয়েন ম্যাডসেন চোট পেয়ে কার্যত টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারেন, এমন আশঙ্কা তৈরি হয়েছে। সোমবার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেই এই ঘটনার কবলে পড়ে ইতালি। ম্যাচের চতুর্থ ওভারে ফিল্ডিংয়ের সময় এই ঘটনাটি ঘটে। একটি বল আটকাতে ঝাঁপ দেন ম্যাডসেন। কিন্তু হঠাৎই পড়ে যান তিনি। কিছুক্ষণ মাঠে শুয়ে থাকেন। যন্ত্রণায় কাতরাতে দেখা যায় ৪২ বছর বয়সি এই ক্রিকেটারকে। এরপরই মাঠ ছাড়েন তিনি।

দলের তরফে পরে জানানো হয়, ম্যাডসেন কাঁধে চোট পেয়েছেন। ঘাড়ে আঘাত লেগেছে কিনা, তা ডাক্তারি পরীক্ষার পর জানানো হবে। ফলে এই ম্যাচে আর মাঠে নামেননি ইতালির অধিনায়ক। বর্তমানে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই চোট ইতালির জন্য ভয়াবহ। বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া এই দলের ব্যাটিং ও নেতৃত্ব দু’দিক থেকেই ম্যাডসেন ছিলেন অপরিহার্য। তাঁর এই চোটের ফলে ইতালির মনোবল ভেঙে পড়ে। যারই সুযোগ নেয় স্কটল্যান্ড।

ইনিংসে ওপেনার জর্জ মুনসি দুর্দান্ত ব্যাটিং করেন। ৫৪ বলে ৮৪ রান করে তিনি একাই ম্যাচকে নিজের হাতে ধরে রেখেছিলেন। ৪১ রানে সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি ইতালি। বর্তমানে মেডিক্যাল রিপোর্টের দিকেই তাকিয়ে আছে ইতালি টিম। ম্যাডসেন আদৌ কি ফিরতে পারবেন, তার উপরই নির্ভর করবে আজ্জুরিদের বিশ্বকাপ অভিযান।

Follow Us