Dhruv Jurel: হনুমান চল্লিশা পড়ে দিন শুরু, বজরংবলীর ভক্ত কেন ধ্রুব?
দেশের হয়ে এখনও অবধি ২টি টেস্টে খেলে ১৭৫ রান করেছেন ধ্রুব জুরেল। তিনি আইসিসি টেস্ট ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে প্রবেশও করেছেন। সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় ৪৬১ পয়েন্ট নিয়ে ৬৯ নম্বরে রয়েছেন টিম ইন্ডিয়ার তরুণ উইকেট কিপার ব্যাটার ধ্রুব।

কলকাতা: রাঁচি টেস্টে ভারতীয় টিমকে সংকট থেকে উদ্ধার করেছিলেন ধ্রুব জুরেল (Dhruv Jurel)। যে কারণে ধ্রুবকে অনেকেই বলেছিলেন রোহিতদের সংকটমোচন। এ বার জানা গিয়েছে বছর ২৩ এর ধ্রুব সত্যিকার অর্থেই বজরংবলীর ভক্ত। মহেন্দ্র সিং ধোনির শহর রাঁচিতে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন ধ্রুব জুরেল। তারপর তিনি সোশ্যাল মিডিয়া সাইট X এ লিখেছিলেন জয় বজরংবলী। ধ্রুবর সেই বার্তা নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়া মারফত জানা গিয়েছে যে, ধ্রুব বলেছেন তিনি বজরংবলীর ভক্ত এবং প্রতিদিন হনুমান চালিশা পাঠ করে দিন শুরু করেন। এই খবর মন জয় করে নিয়েছে ধ্রুবর একাধিক অনুরাগীর।
#jaibajrangbali 🙏❤️
— Dhruv Jurel (@dhruvjurel21) February 27, 2024
ধ্রুব জুরেল বজরংবলীর ভক্ত জানার পর নেটিজ়েনরা প্রচুর কমেন্ট করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া সাইট X এর পোস্টে। অনেকেই ধ্রুবকে এগিয়ে যাওয়ার শুভকামনা জানিয়েছেন। কার্গিল যুদ্ধে ধ্রুবর বাবা লড়েছেন। ফলে ধ্রুবর রক্তে একটা লড়াকু মানসিকতা তো রয়েছেই। নেটিজ়েনদের অনেকেই বলছেন, ‘বজরংবলীর মতোই বলশালী ধ্রুব। এগিয়ে যাবেন অনেক দূর।’ এর আগে নীল জার্সিতে খেলা টিম ইন্ডিয়ার নয়া ফিনিশার রিঙ্কু সিং জানিয়েছিলেন তিনি বজরংবলীর ভক্ত। এ বার ওই তালিকায় জুড়ল ধ্রুবর নাম।
Dhruv Jurel said, “I’m a big devotee of Bajrangbali ji. I play Shree Hanuman Chalisa on loop every morning!!#जय_श्री_राम pic.twitter.com/Uh1NRqFQBW
— KrrishnaTweets (@KAakrosh) February 28, 2024
দেশের হয়ে এখনও অবধি ২টি টেস্টে খেলে ১৭৫ রান করেছেন ধ্রুব জুরেল। তিনি আইসিসি টেস্ট ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে প্রবেশও করেছেন। সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় ৪৬১ পয়েন্ট নিয়ে ৬৯ নম্বরে রয়েছেন টিম ইন্ডিয়ার তরুণ উইকেট কিপার ব্যাটার ধ্রুব।
আজ, বুধবার বোর্ডের তরফে কেন্দ্রীয় বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ধ্রুব জুরেল এবং সরফরাজ খান এখনও অবধি যেহেতু দুটি করে টেস্ট ম্যাচ খেলেছেন, তাঁরা যদি ধরমশালা টেস্টে খেলেন তা হলে তাঁদের গ্রেড সি-তে যোগ করা হবে।
