GT vs MI : অশ্বিনীর বলে ধ্বংস গুজরাট, প্রথম উইকেট পেলেন বুমরা!

IPL 2026 : আইপিএলে এর আগে মোট ৫ ম্যাচ খেলেও উইকেট পাননি বুমরা। বেশ কিছু ম্যাচে তিনি রান আটকালেও উইকেট পাচ্ছিলেন না। অনেকের কথায়, তাঁকে নিয়ে চাপ সৃষ্টি হচ্ছিল। নিষ্প্রভ ছিলেন বুমরা নিজেও। তাঁকে বেশ বিধস্ত লাগছিল বেশ কিছু ম্যাচে। তাঁর ফিটনেস নিয়েও উঠেছিল প্রশ্ন।

GT vs MI : অশ্বিনীর বলে ধ্বংস গুজরাট, প্রথম উইকেট পেলেন বুমরা!
এই আইপিএলে ১৯ ওভার পর উইকেট পেলেন বুমরা। Image Credit source: PTI

| Edited By: Moumita Das

Apr 21, 2026 | 11:25 AM

কলকাতা : অবশেষে উইকেটের খরা কাটালেন যশপ্রীত বুমরা। মুম্বইয়ের হয়ে এই আইপিএলে প্রথম উইকেট পেলেন বুমরা। এই আইপিএলে এর আগে ভাল বোলিং করলেও উইকেট জুটছিল না তাঁর। গতকাল গুজরাটের বিরুদ্ধে প্রথম উইকেট পেলেন তিনি। প্রথম ওভারের প্রথম বলেই আউট করলেন সাই সুদর্শনকে।

আইপিএলে এর আগে মোট ৫ ম্যাচ খেলেও উইকেট পাননি বুমরা। বেশ কিছু ম্যাচে তিনি রান আটকালেও উইকেট পাচ্ছিলেন না। অনেকের কথায়, তাঁকে নিয়ে চাপ সৃষ্টি হচ্ছিল। নিষ্প্রভ ছিলেন বুমরা নিজেও। তাঁকে বেশ বিধস্ত লাগছিল বেশ কিছু ম্যাচে। তাঁর ফিটনেস নিয়েও উঠেছিল প্রশ্ন। অবশেষে গতকাল সব প্রশ্নের জবাব দিলেন বুমরা। গতকাল মুম্বইয়ের করা ১৯৯ রানের জবাবে প্রথম ওভারের প্রথম বলেই বুমরার বলে আউট হয়ে যান সাই সুদর্শন। বুমরার ফুল লেংথের বল কভার দিয়ে মারতে গিয়ে কৃষ ভগতের হাতে ক্যাচ দিয়ে ফেলেন সুদর্শন। এর ফলেই ১৪৬ বল ও প্রায় ১৯ ওভার পর উইকেট পেলেন বুমরা। এই আইপিএলে প্রায় ১১৫ বল পর উইকেট পেলেন বুমরা। মোট ৩ ওভার বল করে ১৫ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন গতকালের ম্যাচে। এই আইপিএলে এর আগে ১৯ ওভার বল করেও সর্বোচ্চ রান দিয়েছেন ৪১। পাঞ্জাবের বিরুদ্ধে সেই ম্যাচে বুমরা দিয়েছেন ৪১। অথচ, গুজরাটের বিরুদ্ধে প্রথম বলেই উইকেট পাওয়ার পর মুম্বই সমর্থকদের নজরে রয়েছেন এই বিশ্বসেরা বোলার।

গতকাল প্রথমে ব্যাট করে মুম্বই করেছিল ১৯৯ রান। সেঞ্চুরি করেছেন তিলক ভার্মা। জবাবে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ১০০ রানেই গুটিয়ে গিয়েছে গুজরাট। গুজরাটের হয়ে সর্বোচ্চ স্কোর করেছেন ওয়াশিংটন সুন্দর (২৬)। ৪ উইকেট পেয়েছেন অশ্বিনী কুমার। রাহুল তেওয়াটিয়া, শাহরুখ খান, শুবমান গিল ও রশিদ খানকে আউট করেছেন অশ্বিনী। তবে, এই মুহূর্তে উইকেট পাওয়ার পর আবার নিজের পুরোনো ফর্মে বুমরা ফিরতে পারেন কিনা, সেদিকেই নজর থাকবে ক্রিকেটবিশ্বের।

Follow Us