AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs AUS: সিরিজের বাইরে! এক ওভারেই ধোঁয়াশা অজি তারকা পেসারকে নিয়ে

India vs Australia 3rd Test: পরিবর্তে একাদশে অটোমেটিক চয়েস হিসেবে ঢুকেছিলেন স্কট বোল্যান্ড। ভালো পারফর্ম করেন। কিন্ত ব্রিসবেন টেস্টের আগে অজি শিবির জানায়, হ্যাজলউড ফিট এবং ফিরছেন। এ বার যেন প্রশ্ন, পুরো সিরিজ থেকে ছিটকে গেলেন না তো!

IND vs AUS: সিরিজের বাইরে! এক ওভারেই ধোঁয়াশা অজি তারকা পেসারকে নিয়ে
Image Credit: Cricket Australia
| Updated on: Dec 17, 2024 | 8:25 AM
Share

পারথ টেস্টে খেলেছিলেন। অ্যাডিলেড টেস্টের আগে চোট। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগেও তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন ছিল। পারথ টেস্টের আগে ফিট হয়ে ওঠেন। দুর্দান্ত বোলিংও করেছিলেন। কিন্তু এক ম্যাচ খেলেই ফের চোট। গোলাপি টেস্টে ছিটকে গিয়েছিলেন জশ হ্যাজলউড। তাঁর পরিবর্তে একাদশে অটোমেটিক চয়েস হিসেবে ঢুকেছিলেন স্কট বোল্যান্ড। ভালো পারফর্ম করেন। কিন্ত ব্রিসবেন টেস্টের আগে অজি শিবির জানায়, হ্যাজলউড ফিট এবং ফিরছেন। এ বার যেন প্রশ্ন, পুরো সিরিজ থেকে ছিটকে গেলেন না তো!

ম্যাচের চতুর্থ দিন মাত্র এক ওভার বোলিং করেন জশ হ্যাজলউড। এরপরই মাঠ ছাড়েন। এর সঙ্গে একঝাঁক প্রশ্ন অজি শিবিরে। এই টেস্টে আর নামবেন তো! সেটা হয়তো প্রয়োজন পড়বে না। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, মিচেল মার্শ। পেস বোলিংয়ে তিন বিকল্প রয়েছে। সঙ্গে স্পিনার নাথান লিয়ঁ। পার্টটাইম স্পিনার ট্রাভিস হেড। প্রশ্ন হচ্ছে পরের টেস্টে ফিরবেন তো জশ!

অজি টিম সূত্রের খবর, পেশীতে চোট হ্যাজলউডের। স্ক্যানের জন্য পাঠানো হয়েছে। এরপরই বোঝা যাবে তাঁর চোট কতটা গুরুতর। সবচেয়ে বেশি যে প্রশ্নটা জোরালো হচ্ছে, তাঁকে তাড়াহুড়ো করে এই টেস্টে ফেরানো কি জরুরি ছিল? গোলাপি টেস্টে দুর্দান্ত বোলিং করেছিলেন স্কট বোল্যান্ড। এই টেস্টেও তাঁকে খেলিয়ে জশকে আরও একটু সময় দেওয়া যেত। আপাতত চিন্তায় অজি শিবির।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের