
কলকাতা: আইপিএলের (IPL 2022) বিউগলটা আজ থেকে বাজবে আগামী ২ মাস। আজ, শনিবার শুরু হচ্ছে এ বারের আইপিএল। চলতি বছরে দেশের মাটিতেই বসতে চলেছে আইপিএল ১৫-র আসর। করোনা আবহে দেশের মাঠে এ বারের আইপিএল আয়োজন করছে বিসিসিআই। মুম্বইতে হবে আইপিএলের ৫৫টি ম্যাচ। এবং পুনেতে হবে ১৫টি ম্যাচ। গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও রানার্স আপ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে। দুই দলই খেলবে নতুন অধিনায়কদের অধীনে। ৬৫ দিনের মধ্যে মোট ৭০টি লিগের ম্যাচ এবং ৪টি প্লে অফের ম্যাচ খেলা হবে। আইপিএল-১৫-তে গ্রুপ পর্যায়ে মোট ১৪টি ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। এ বার নাইটদের নেতৃত্ব দেবেন দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ার। আইপিএলের মেগা নিলাম থেকে শ্রেয়সকেই সব থেকে বেশি টাকা দিয়ে কিনেছে কেকেআর। ১২ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে শ্রেয়সকে দলে নিয়ে ক্যাপ্টেন্সির গুরুদায়িত্ব দিয়েছে কেকেআর শিবির।
নাইটরা আইপিএলের উদ্বোধনী ম্যাচের জন্য় তৈরি। ‘টিম জোরদার, ফ্যানস শোরদার আর কেকেআর হ্যায় তৈয়ার’
আর মাত্র ৩ ঘণ্টা পর শুরু হবে ভারতীয় ক্রিকেটের মহাযজ্ঞ। যার জন্য তৈরি নাইট শিবির।
IPL 2022: কেকেআরের সুন্দরীদের ডাগআউট
দেখে নিন কেকেআরের পাঁচ তারকা প্লেয়ারের সুন্দরী স্ত্রীদের ছবি।
বিস্তারিত দেখতে ক্লিক করুন — IPL 2022: কেকেআরের সুন্দরীদের ডাগআউট
টানটান উত্তেজনা নিয়েই শুরু হতে চলেছে ১০ দলের আইপিএল -১৫।
নাইট শিবিরের অন্দরে চলছে কী? জানতে হলে দেখুন ভিডিও—
দু’বারের আইপিএলজয়ী কেকেআর নতুন মরসুম শুরু করতে চলেছে ৪ বারের আইপিএলজয়ী সিএসকের বিরুদ্ধে।
নাইটদের নতুন তারকা অজিঙ্ক রাহানের কথা, “আমি কেকেআরের জন্য খেলতে খুব এক্সাইটেড। করব লড়ব জিতব রে।”
আজ শুরু হতে চলেছে আইপিএল (IPL 2022)। নতুন রুপে এ বারের আইপিএল দেখার জন্য তৈরি ক্রিকেটপ্রেমীরা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই খেলবে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।
পড়ুন বিস্তারিত: IPL 2022 KKR Fixtures: আইপিএলের বোধনের দিন দেখে নিন এ বারের টুর্নামেন্টে কেকেআরের সূচি
হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে এখনও পর্যন্ত আইপিএলে মোট ২৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে সিএসকে ও কেকেআর। তার মধ্যে ইয়েলোব্রিগেড জিতেছে ১৭ বার আর নাইটরা জিতেছে ৮ বার।
নতুন মরসুমে নতুন যাত্রার জন্য তর সইছে না নাইটদের। অপেক্ষার আর মাত্র কয়েকটা ঘণ্টা। আর তারপরই শুরু ভারতের কোটিপতি লিগ।
আজ আইপিএলের বোধন। মুখোমুখি কেকেআর ও সিএসকে। তবে দুই দলেরই কয়েকজন প্লেয়ার প্রথম ম্যাচে খেলার সুযোগ পাবেন না।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের উদ্বোধনী ম্যাচে খেলা হচ্ছে না যে প্লেয়ারদের, তাঁরা হলেন —
চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলের উদ্বোধনী ম্যাচে খেলা হচ্ছে না যে প্লেয়ারদের তাঁরা হলেন —
মুম্বইয়ের ওয়াংখেড়ে সেজে উঠেছে আইপিএল-১৫-র উদ্বোধনী ম্যাচের জন্য। আজ থেকে শুরু হবে ভারতের কোটিপতি লিগ। কোথায়, কখন, কীভাবে দেখবেন সেই ম্যাচ?
পড়ুন বিস্তারিত- IPL 2022 CSK vs KKR Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ
আইপিএলের নতুন মরসুমে নতুন দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি শ্রেয়স আইয়ার।
পাশাপাশি প্রথম ম্যাচের জন্য তৈরি নাইটদের পুরনো যোদ্ধা রাসেল-রানা-ভেঙ্কিরাও।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে কেকেআর বনাম সিএসকে ম্যাচ। আইপিএলের উদ্বোধনী ম্যাচই নাইটদের কাছে হতে চলেছে বদলা নেওয়ার ম্যাচ।