Gautam Gambhir: ঋষভ পন্থকে নিয়ে কী ভাবনা? পরিষ্কার করে দিলেন গৌতম গম্ভীর

India vs England, Champions Trophy 2025: ঘরের মাঠে ইংল্যান্ডকে ক্লিনসুইপ করেছে। স্কোয়াডের সকলকেই প্রায় ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু ঋষভ পন্থকে এক ম্যাচেও সুযোগ দেওয়া হয়নি। ঋষভ পন্থকে নিয়ে কী ভাবনা?

Gautam Gambhir: ঋষভ পন্থকে নিয়ে কী ভাবনা? পরিষ্কার করে দিলেন গৌতম গম্ভীর
Image Credit source: PTI

Feb 13, 2025 | 12:03 AM

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না ঋষভ পন্থ। বেশ কয়েকজন সিনিয়রের পাশাপাশি বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে ওয়ান ডে স্কোয়াডে ছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও রয়েছেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলল ভারত। ঘরের মাঠে ইংল্যান্ডকে ক্লিনসুইপ করেছে। স্কোয়াডের সকলকেই প্রায় ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু ঋষভ পন্থকে এক ম্যাচেও সুযোগ দেওয়া হয়নি। ঋষভ পন্থকে নিয়ে কী ভাবনা? ইংল্যান্ডকে ৩-০ হারিয়ে বিষয়টি পরিষ্কার করে দিলেন হেড কোচ গৌতম গম্ভীর।

এই সিরিজে কিপার-ব্যাটার হিসেবে খেলানো হয়েছে লোকেশ রাহুলকে। গত ওয়ান ডে বিশ্বকাপের সময় গুরুতর চোটের কারণে বাইরে ছিলেন পন্থ। বিশ্বকাপে কিপিং করেছিলেন লোকেশ রাহুলই। শুধু তাই নয়, ওয়ান ডে-তে রাহুলকেই বেশির ভাগ সুযোগ দেওয়া হয়েছে। এই সিরিজে ঋষভ পন্থকে এক ম্যাচেও না খেলানো নিয়ে প্রশ্ন উঠছে। সাংবাদিক সম্মেলনে হেড কোচ গৌতম গম্ভীর জানিয়ে দিলেন, লোকেশ রাহুলই কিপার-ব্যাটার পজিশনে প্রথম পছন্দ। একাদশে দু-জনকে খেলানো হবে না, এটাও জানিয়ে দিলেন।

প্রথম দু-ম্যাচে মিডল অর্ডারে সমস্যায় পড়েছিলেন রাহুল। তাঁকে ছয়ে পাঠানো হয়েছে। আমেদাবাদে তৃতীয় ওডিআইতে একই পজিশনে নেমে ২৯ বলে ৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রাহুল। সাংবাদিক সম্মেলনে গৌতম গম্ভীর বলেন, ‘এই মুহূর্তে এটুকু বলতে পারি, রাহুল আমাদের প্রথম পছন্দের কিপার-ব্য়াটার। পন্থ হয়তো সুযোগ পাবে। রাহুল তো ভালো পারফর্ম করছে। একসঙ্গে দু-জনকে খেলানো সম্ভব নয়।’

রাহুলের মতো স্পেশালিস্ট ব্যাটার থাকার পরও অক্ষরকে কেন তাঁর আগে নামানো হচ্ছে, এই প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘ব্যাটিং গড় কিংবা পরিসংখ্যান দেখে ঠিক করি না। কোন পরিস্থিতিতে কে পারফর্ম করতে পারবে, সেই ভেবেই ব্য়াটিং অর্ডার ঠিক করি।’

Follow Us