MS Dhoni injury update : সমর্থকদের জন্য সুখবর, কবে মাঠে নামবেন মাহি?

IPL 2026: চলতি আইপিএলে ভয়ঙ্কর ব্য়র্থ হচ্ছে সিএসকে। ৬ ম্যাচ খেলে মাত্র ২ ম্যাচে জিতেছে চেন্নাই। হেরেছে ৪ ম্যাচেই। জয় পেয়েছে একমাত্র কেকেআর ও দিল্লির বিরুদ্ধে। শুরুতেই আইপিএল থেকে চোটের কারণে খেলতে পারেননি ধোনি।

MS Dhoni injury update : সমর্থকদের জন্য সুখবর, কবে মাঠে নামবেন মাহি?
Will MS Dhoni return to ground on Thursday?Image Credit source: PTI

| Edited By: Moumita Das

Apr 22, 2026 | 6:49 PM

কলকাতা : অবশেষে কি চেন্নাই সমর্থকদের জন্য সুখবর আসতে চলেছে? এমনই খবর শোনা গিয়েছে সদ্যই। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ফিরতে পারেন সিএসকে দলের প্রাণভোমরা মহেন্দ্র সিং ধোনি। এই আইপিএলে এখনও অবধি হলুদ জার্সিতে মাঠে নামেননি ধোনি। কাফ মাসলের চোট থাকায় আইপিএলের শুরু থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। এর মধ্যেই শোনা গিয়েছে ধোনির সুস্থতার খবর।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে সিএসকে। সেখানেই দলের সঙ্গে কিপিং করতে দেখা যায় ধোনিকে। এই ভিডিও পাবলিশ হওয়ার পরেই উচ্ছাসে ভাসছেন সিএসকের সমর্থকরা। মুম্বইয়ের বিরুদ্ধে আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে চেন্নাই। অনেকেই মনে করছেন, দলের এই কঠিন সময়ে দলের হাল ধরবেন ধোনি। দুই দলই আইপিএলের দুই সফলতম দল। শোনা গিয়েছে, অনুশীলন শুরু করেছেন ধোনি। এর মধ্যেই ধোনির ফেরা নিয়ে আশাবাদী চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং। তিনি বললেন,”ধোনি অনুশীলনে ফিরেছে। রিহ্যাবে থাকলেও নেট সেশনে যোগ দিচ্ছে।” ব্যাটিং কোচ মাইক হাসি বললেন,”আমি ধোনির ব্যাটিং নিয়ে খুশি। ও ঠিকভাবে ব্যাট করছে। ওর রিহ্যাব ঠিকভাবে এগোচ্ছে। আমি ধোনিকে নিয়ে খুশি।” হাসি আরও বলেন,”ধোনির ফিটনেস ও দৌড়ের স্পিডের দিকে ফোকাস করা হচ্ছে। বিশেষ করে রানিং বিটুইন দ্য উইকেট। ট্রেনিংয়ে ওর ব্যাটিং দেখে আমরা খুশি। ও জানে, ওকে ইনিংসের শেষে ব্যাট করতে হবে তবে আশা করছি খুব শীঘ্রই মাঠে নামবে ধোনি।”

চলতি আইপিএলে ভয়ঙ্কর ব্য়র্থ হচ্ছে সিএসকে। ৬ ম্যাচ খেলে মাত্র ২ ম্যাচে জিতেছে চেন্নাই। হেরেছে ৪ ম্যাচেই। জয় পেয়েছে একমাত্র কেকেআর ও দিল্লির বিরুদ্ধে। শুরুতেই আইপিএল থেকে চোটের কারণে খেলতে পারেননি ধোনি। আইপিএল থেকে ছিটকে গিয়েছেন খলিল আহমেদও। তবে, ধোনির প্রত্যাবর্তন ঘিরেই স্বপ্ন দেখছেন সমর্থকরা।

 

Follow Us