AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni: মাহির মাথায় লাল টিকা, ভক্তদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে কোন মন্দিরে পুজো দিলেন?

Watch Video: মাহি ভীষণ ধার্মিক। ঈশ্বরে তাঁর বিশ্বাসের কথা অনেকেরই জানা। ধার্মিক ধোনির প্রসঙ্গ উঠলেই তাঁর অনুরাগীদের মনে পড়ে ২০১১ সালের বিশ্বকাপের কথা। কারণ, ২০১১ সালে ভারত বিশ্বকাপ জেতার পরই মুন্ডন করিয়েছিলেন ধোনি। আসলে ধোনি ঈশ্বরের কাছে মানত করেছিলেন ভারত সে বার বিশ্বকার জিতলে তিনি কেশচ্ছেদন করাবেন। সেই মানত পুরণ করতেই ধোনি মুন্ডন করিয়েছিলেন বিশ্বকাপ জয়ের পরের দিনই।

MS Dhoni: মাহির মাথায় লাল টিকা, ভক্তদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে কোন মন্দিরে পুজো দিলেন?
MS Dhoni: মাহির মাথায় লাল টিকা, ভক্তদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে কোন মন্দিরে পুজো দিলেন?Image Credit: @dhonifans.telugu Instagram
| Updated on: Feb 07, 2024 | 1:26 PM
Share

কলকাতা: ঈশ্বরে তাঁর অগাধ আস্থা রয়েছে। তাঁকে আবার অনেকে ঈশ্বর রূপে পূজোও করেন। তিনি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। মাহি ভীষণ ধার্মিক। ঈশ্বরে তাঁর বিশ্বাসের কথা অনেকেরই জানা। ধার্মিক ধোনির প্রসঙ্গ উঠলেই তাঁর অনুরাগীদের মনে পড়ে ২০১১ সালের বিশ্বকাপের কথা। কারণ, ২০১১ সালে ভারত বিশ্বকাপ জেতার পরই মুন্ডন করিয়েছিলেন ধোনি। আসলে ধোনি ঈশ্বরের কাছে মানত করেছিলেন ভারত সে বার বিশ্বকার জিতলে তিনি কেশচ্ছেদন করাবেন। সেই মানত পুরণ করতেই ধোনি মুন্ডন করিয়েছিলেন বিশ্বকাপ জয়ের পরের দিনই। মাহি প্রায়শই রাঁচির দেওরি মন্দিরে যান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে তিনি অন্যান্য ভক্তদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে এক মন্দিরে পুজো দিয়েছেন। সেটি কোন মন্দির জানেন?

মহেন্দ্র সিং ধোনি আসলে গিয়েছিলেন রাঁচির দেওরি মন্দিরে। সেখানে সকলের সঙ্গে লাইন দিয়েই পুজো দেন তিনি। ভাইরাল হওয়া ভিডিয়োতে তাঁর পাশে অবশ্য পুলিশ দেখা যায়। ধোনির কপালে ছিল লাল রংয়ের টিকা। মাহির হাতে মা দেওরির জন্য চুনরি (ঈশ্বরকে দেওয়া হয় এমন এক বস্ত্র) ছিল।

ধোনি মা দেওরির আশীর্বাদ নিতে আগেও গিয়েছেন। প্রিয় তারকা ধোনিকে দেখে ওই মন্দিরে পুজো দিতে আসা বাকি দর্শনার্থীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। অনেকে মাহির সঙ্গে সেলফি তোলার আবদার করেন। হাসিমুখে সেই আবদার মেটাতে দেখা যায় মাহিকে।

View this post on Instagram

A post shared by MS Dhoni (@dhonifans.telugu)

দেওরি মন্দিরের বিশাল আকর্ষণ হল সেখানকার ৭০০ বছরের পুরনো মা দুর্গার (কালী) মূর্তি। যে মূর্তিতে রয়েছে ১৬টি হাত। মা দেওরি বেশ জাগ্রত। এই মন্দিরে অনেকেই বাঁশের মধ্যে হলুদ ও লাল রংয়ের সুতো বেঁধে যান, তাঁদের মনোস্কামনা পূরণ করার জন্য।

Follow Us