Hardik Pandya: শেষ ৫ ওভারে ৪২ রান, হাতে ৭ উইকেট; হার নিয়ে কী বললেন হার্দিক?

IPL, Gujarat Titans vs Mumbai Indians: আইপিএলে এর আগে বহু মরসুমই হার দিয়ে শুরু করেছে মুম্বই। তারপরও দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু এই ম্যাচের পরিস্থিতি পুরোপুরি আলাদা। বোর্ডে যা টার্গেট ছিল মুম্বইয়ের সহজেই জেতা ম্যাচ। শুধু তাই নয়, সদ্য প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এবং ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা ডিওয়াল্ড ব্রেভিস সেই মঞ্চ গড়ে দিয়েছিলেন।

Hardik Pandya: শেষ ৫ ওভারে ৪২ রান, হাতে ৭ উইকেট; হার নিয়ে কী বললেন হার্দিক?
Image Credit source: IPL

Mar 25, 2024 | 12:35 AM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল। পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। পাঁচ বারই রোহিত শর্মার নেতৃত্বে। গত দু-মরসুমে অবশ্য ভালো পারফরম্যান্স হয়নি রোহিতের। তবে আইপিএলের অন্যতম সেরা ক্যাপ্টেন রোহিত, এ বিষয়ে দ্বিমত নেই। অন্তত এমন পরিস্থিতিতে ম্যাচ বের করতেই পারতেন। এ বারই মুম্বইয়ের নেতৃত্ব থেকে সরানো হয়েছে রোহিতকে। নতুন নেতা হার্দিক শুরু করলেন হার দিয়ে।

আইপিএলে এর আগে বহু মরসুমই হার দিয়ে শুরু করেছে মুম্বই। তারপরও দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু এই ম্যাচের পরিস্থিতি পুরোপুরি আলাদা। বোর্ডে যা টার্গেট ছিল মুম্বইয়ের সহজেই জেতা ম্যাচ। শুধু তাই নয়, সদ্য প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এবং ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা ডিওয়াল্ড ব্রেভিস সেই মঞ্চ গড়ে দিয়েছিলেন। শেষ ৫ ওভারে ৪২ রান প্রয়োজন ছিল। হাতে তখনও ৭ উইকেট। এখান থেকে মুম্বই হারতে পারে, অতি বড় গুজরাট টাইটান্স সমর্থকও যেন প্রত্যাশা করতে পারেননি।

ম্যাচ শেষে এই প্রশ্নের মুখে পড়লেনও। মুম্বইয়ের নতুন ক্যাপ্টেন হার্দিক বলেন, ‘এরকম পরিস্থিতিতে অবশ্যই আমাদের রানটা তাড়া করে জেতা উচিত ছিল। দলে সেই ক্ষমতাও রয়েছে। কিন্তু এটা এমনই একটা দিন, যেখানে শেষ পাঁচ ওভারে এত কম রানও করতে পারলাম না। আমরা শেষ দিকে খেই হারিয়েছিলাম।’ গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন করেছেন, গত মরসুমে রানার্স। সেই টিমের হোম গ্রাউন্ড এবং নিজের শহরে ফিরতে পেরে আপ্লুত হার্দিক।

শুরুটা খারাপ হলেও অস্বস্তিতে নেই মুম্বই অধিনায়ক। বলছেন, ‘কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হয়েছে। তবে কোনও ব্যাপার না। এখনও ১৩টা ম্যাচ বাকি।’ এর আগেও প্রত্যাবর্তনের অনেক ইতিহাস রয়েছে মুম্বইয়ের। সেই প্রত্যাশাতেই নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

Follow Us