AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MI vs CSK: বুমরার ৫ উইকেটের পিচে ‘থালা’র ২৫০তম ম্যাচ, টস জিতে ফিল্ডিং MI এর

MS Dhoni, IPL 2024: টসে হাসালেন হার্দিক। মুম্বই ক্যাপ্টেন টস জিতে নিয়েছেন ফিল্ডিং। কিন্তু মাঝে মাঝে গুলিয়ে ফেলে ব্যাটিং করবেন বলে বসেন। সঙ্গে সঙ্গে অবশ্য আবার জানান, প্রথমে বোলিং করবে তাঁর টিম। ম্যাচের আগে খোশমেজাজে দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। ২ বছর আগে এই মাঠে ধোনি শেষ হাফসেঞ্চুরি করেছিলেন। নেটে বিধ্বংসী মেজাজে দেখা গিয়েছে ধোনিকে। কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে কত নম্বরে ব্যাটিংয়ে নামবেন বা আদৌ ব্যাটিংয়ের সুযোগ আসবে কিনা সেই প্রশ্ন থাকছে।

MI vs CSK: বুমরার ৫ উইকেটের পিচে 'থালা'র ২৫০তম ম্যাচ, টস জিতে ফিল্ডিং MI এর
বুমরার ৫ উইকেটের পিচে 'থালা'র ২৫০তম ম্যাচ, টস জিতে ফিল্ডিং MI এরImage Credit: X
| Updated on: Apr 14, 2024 | 7:33 PM
Share

কলকাতা: অপেক্ষার অবসান। আইপিএলে (IPL) রবিবাসরীয় মেগা ম্যাচ শুরু হল বলে। সানডে-তে ক্রিকেট প্রেমীরা আইপিএলের ডাবল হেডার উপভোগ করতে পারছেন। একদিকে কলকাতার ইডেন গার্ডেন্সে ছিল কেকেআর ও লখনউয়ের ম্যাচ। সেখানে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছে নাইটরা। আর কয়েক মিনিট পর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে মুম্বই ইন্ডিয়ান বনাম চেন্নাই সুপার কিংসের (MI vs CSK) ম্যাচ। ইয়েলো জার্সিতে আজ আইপিএল কেরিয়ারের ২৫০তম ম্যাচ খেলতে নামছেন ধোনি (MS Dhoni)। ঘরের মাঠে টস জিতলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। প্রথমে সিএসকেকে ব্যাটিংয়ে পাঠালেন হার্দিক।

আইপিএলের এল ক্লাসিকো ঘিরে দুই টিমের সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ ছড়িয়েছে। এ বারের আইপিএলে একটা জিনিস সব স্টেডিয়ামে নজর কাড়ছে। তা হল, সিএসকের যে মাঠেই খেলা থাকুক না কেন সেখানে ভিড় করছেন হলুদ জার্সি পরা সমর্থকরা। দুই হেভিওয়েট টিমের লড়াই। উত্তেজনা হওয়াটাই স্বাভাবিক। ঘরের মাঠে পরপর দুটো ম্যাচ জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। জয়ের হ্যাটট্রিকে নজর রোহিতদের।

টসে হাসালেন হার্দিক। মুম্বই ক্যাপ্টেন টস জিতে নিয়েছেন ফিল্ডিং। কিন্তু মাঝে মাঝে গুলিয়ে ফেলে ব্যাটিং করবেন বলে বসেন। সঙ্গে সঙ্গে অবশ্য আবার জানান, প্রথমে বোলিং করবে তাঁর টিম। ম্যাচের আগে খোশমেজাজে দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। ২ বছর আগে এই মাঠে ধোনি শেষ হাফসেঞ্চুরি করেছিলেন। নেটে বিধ্বংসী মেজাজে দেখা গিয়েছে ধোনিকে। কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে কত নম্বরে ব্যাটিংয়ে নামবেন বা আদৌ ব্যাটিংয়ের সুযোগ আসবে কিনা সেই প্রশ্ন থাকছে। এতদিন সিএসকের ক্যাপ্টেন হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলেছেন। আজ প্রথম বার তিনি সিএসকের নেতা হিসেবে নয়, ব্যাটার-উইকেটকিপার হিসেবে মাঠে নামছেন। সিএসকের অনুরাগীদের প্রিয় ‘থালা’ হলুদ জার্সিতে ২৫০তম ম্যাচ খেলবেন রোহিতদের বিরুদ্ধে। আজ চেন্নাইয়ের ব্যাটাররা বুমরাকে কীভাবে সামলান সেদিকেও নজর থাকবে।

হার্দিক পান্ডিয়া টস জিতে বলেন, ‘যে পিচে শেষ ম্যাচ হয়েছিল, তাতেই আজ খেলা হবে। একাদশে কোনও পরিবর্তন নেই। ধারাবাহিকতা বজার রাখার জন্য জয় প্রয়োজন। দলের সবার অবদানের জন্য আমরা ২টো ম্যাচ জিততে পেরেছি। আইপিএলের এটাই সৌন্দর্য্য। দলের সকলে অবদান রাখলে টিম আসল লক্ষ্যপূরণ করতে পারে।’

এ বারের আইপিএলে চেন্নাই সুপার কিংস একটাও অ্যাওয়ে ম্যাচে জেতেনি। সিএসকের ৩টে জয় ঘরের মাঠে। টসের পর চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় বলেন, ‘আমরাও প্রথমে বোলিং করতাম। কিন্তু টসে তো আমাদের নিয়ন্ত্রণ নেই। তিন বিভাগেই ভালো পারফর্ম করতে হবে।’ এরপর ঋতু জানান, আজ সিএসকের একাদশে একটাই পরিবর্তন। মহেশ থিকশানা জায়গায় এসেছেন মাতিশা পাথিরানা।

মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ – ঈশান কিষাণ (উইকেটকিপার), রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), তিলক ভার্মা, টিম ডেভিড, মহম্মদ নবী, রোমারিও শেফার্ড, জেরাল্ড কোৎজে, শ্রেয়স গোপাল, আকাশ মাধওয়াল ও জসপ্রীত বুমরা।

ইমপ্যাক্ট পরিবর্ত – সূর্যকুমার যাদব, ডিওয়াল্ড ব্রেভিস, নমন ধীর, নেহাল ওয়াদেরা, হার্ভিক দেসাই।

চেন্নাই সুপার কিংস – ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, অজিঙ্ক রাহানে, শিমব দুবে, রবীন্দ্র জাডেজা, সমীর রিজভি, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), শার্দূল ঠাকুর, তুষার দেশপান্ডে ও মুস্তাফিজুর রহমান।

ইমপ্যাক্ট পরিবর্ত – মাতিশা পাথিরানা, নিশান্ত সিন্ধু, মিচেল স্যান্টনার, মইন আলি ও শেখ রশিদ।

Follow Us