AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fastest T20I Hundred: ৩৩ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড নামিবিয়ার ক্রিকেটারের

Jan Nicol Loftie-Eaton: আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সেঞ্চুরি করা যেন ক্রিকেটাররা অভ্যাসে পরিণত করে ফেলেছেন। এ বার রোহিত শর্মা, ডেভিড মিলারদের এলিট গ্রুপে প্রবেশ করলেন নামিবিয়ার (Namibia) এক ক্রিকেটার। তিনি জাঁ নিকোল লফ্টি ইটন।

Fastest T20I Hundred: ৩৩ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড নামিবিয়ার ক্রিকেটারের
৩৩ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড নামিবিয়ার ক্রিকেটারেরImage Credit: X
| Updated on: Feb 27, 2024 | 5:04 PM
Share

কলকাতা: টি-২০ ক্রিকেট রয়ে সয়ে সময় নিয়ে খেলার মতো নয়। বল দেখো আর সপাটে মারো। এই ফর্ম্যাট যেমন ছোট, ঠিক ততটাই মুচমুচেও। কুড়ি-বিশের ক্রিকেটে সময় কম লাগে বলে অনেকের আগ্রহ এই খেলা দেখায়। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সেঞ্চুরি করা যেন ক্রিকেটাররা অভ্যাসে পরিণত করে ফেলেছেন। এ বার রোহিত শর্মা, ডেভিড মিলারদের এলিট গ্রুপে প্রবেশ করলেন নামিবিয়ার এক ক্রিকেটার। তিনি জাঁ নিকোল লফ্টি ইটন (Jan Nicol Loftie-Eaton)। নেপাল ত্রিদেশীয় টি-২০ সিরিজে এই রেকর্ড গড়েছেন লফ্টি ইটন। নামিবিয়ার ব্যাটার মাত্র ৩৩ বলে শতরান করেছেন। এটিই পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম শতরান।

নেপালের কীর্তিপুরে নামিবিয়া, নেপাল এবং নেদারল্যান্ডসের মধ্যে শুরু হয়েছে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল নেপাল এবং নামিবিয়া। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নামিবিয়ার ক্যাপ্টেন জেজে স্মিট। ৪ উইকেট হারিয়ে ২০৬ রান করে নামিবিয়া। তার মধ্যে লফ্টি ইটন করেন ১০১ রান। মাত্র ৩৩ বলে তিন অঙ্কের রানে পৌঁছান তিনি। এরপর আর ৩টে বলে ১ রান করেন। ৩৬ বলে ১০১ রানের ইনিংসে মোট ১১টি চার ও ৮টি ছয় মেরেছিলেন নামিবিয়ার ২২ বছর বয়সী বাঁ হাতি ব্যাটার।

নামিবিয়ার দেওয়া ২০৭ রানের টার্গেট পূরণ করতে পারেনি নেপাল। ১৮.৫ ওভারে ১৮৬ রানে অলআউট হয়ে যায়। ৩৩ বলে দ্রুততম সেঞ্চুরি করেই থেমে থাকেননি লফ্টি ইটন। ৩ ওভার বল করে তিনি নেন ২টি উইকেট। ২০ রান ম্যাচ জিতেছে নামিবিয়া। এবং ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন লফ্টি ইটন।

এক ঝলকে দেখে নিন পুরুষদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করা ৫ ক্রিকেটার কারা —

  1. জাঁ নিকোল লফ্টি ইটন – ৩৩ বলে সেঞ্চুরি, প্রতিপক্ষ – নেপাল, ২০২৪ সাল
  2. কুশল মল্ল – ৩৪ বলে সেঞ্চুরি, প্রতিপক্ষ – মঙ্গোলিয়া, ২০২৩ সাল
  3. ডেভিড মিলার – ৩৫ বলে সেঞ্চুরি, প্রতিপক্ষ- বাংলাদেশ, ২০১৭ সাল
  4. রোহিত শর্মা – ৩৫ বলে সেঞ্চুরি, প্রতিপক্ষ – শ্রীলঙ্কা, ২০১৭ সাল
  5. সাদিরা সমরবিক্রমা – ৩৫ বলে সেঞ্চুরি, প্রতিপক্ষ – তুর্কি, ২০১৯ সাল

Follow Us
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!