AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs ENG: বাজ়বল ফ্লপ, স্টোকসদের খোঁচা প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের!

Nasser Hussain on Bazball: একঝাঁক তারকা ক্রিকেটারকে পায়নি ভারতীয় দল। পুরো সিরিজেই ছিলেন না বিরাট কোহলি। লোকেশ রাহুলও ছিটকে গিয়েছিলেন। অধিনায়ক রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, অশ্বিনদের কাঁধে কাঁধ মিলিয়ে তরুণ ক্রিকেটাররাই সিরিজ জিতিয়েছে। সিরিজে সবচেয়ে বেশি রান যশস্বী জয়সওয়ালের। ভারতের প্রথম ব্যাটার হিসেবে ভারত-ইংল্যান্ড সিরিজে ৭০০ কিংবা তার বেশি রানের নজির গড়েছেন যশস্বী। তাঁর নাম এবং খেলার স্টাইল থেকেই জ্যাজবল।

IND vs ENG: বাজ়বল ফ্লপ, স্টোকসদের খোঁচা প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের!
Image Credit: PTI
| Updated on: Mar 10, 2024 | 12:30 AM
Share

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর আগে আলোচনায় শুধুই ছিল বাজ়বল। এখন আলোচনায় জ্যাজবল! বলা যেতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে ভারত। রাঁচিতে চতুর্থ টেস্টেই সিরিজ নিশ্চিত হয়েছিল। ধরমশালায় পঞ্চম তথা শেষ টেস্ট জিতে ৪-১ ব্যবধান করেছে ভারত। অসীম আত্মবিশ্বাস নিয়ে সিরিজ শুরু করেছিল ইংল্যান্ড। হায়দরাবাদে প্রথম টেস্ট জিতে আত্মবিশ্বাস আরও বাড়ে। সিরিজ এগোতেই হাওয়া সেই আত্মবিশ্বাস। ধরমশালায় ইনিংসে জয় ভারতের। তারপরই বাজ়বল নিয়ে উত্তরসূরিদের খোঁচা ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হোসেনের। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

একঝাঁক তারকা ক্রিকেটারকে পায়নি ভারতীয় দল। পুরো সিরিজেই ছিলেন না বিরাট কোহলি। লোকেশ রাহুলও ছিটকে গিয়েছিলেন। অধিনায়ক রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, অশ্বিনদের কাঁধে কাঁধ মিলিয়ে তরুণ ক্রিকেটাররাই সিরিজ জিতিয়েছে। সিরিজে সবচেয়ে বেশি রান যশস্বী জয়সওয়ালের। ভারতের প্রথম ব্যাটার হিসেবে ভারত-ইংল্যান্ড সিরিজে ৭০০ কিংবা তার বেশি রানের নজির গড়েছেন যশস্বী। তাঁর নাম এবং খেলার স্টাইল থেকেই জ্যাজবল।

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হোসেন বলছেন, ‘শেষ ম্যাচটা পুরো একতরফা। টস জিতে প্রথম দিন সকালে ১০০-১ স্কোরে ছিল ইংল্যান্ড। সেখান থেকে তিন দিনেরও কম সময়ে হার। এটাকে ঠিক কী বলা যায়, জানা নেই। বাজ়বল নিয়ে প্রচুর কথা হয়েছে। আর এই কারণেই আমরা এ ভাবে হারলাম। বাজ়বল বলে কিছু হয় না। ভারতীয় পরিবেশে ব্যক্তিগত পারফরম্যান্স পার্থক্য গড়ে দেয়। জিমি অ্যান্ডারসন ৭০০ টেস্ট উইকেট নিয়েছে, রবিচন্দ্রন অশ্বিন কেরিয়ারের শততম টেস্টে ৯ উইকেট। কারণ, ওরা সবসময়ই নিজেদের খেলায় উন্নতি করতে চায়।’

ভারত সফরের আগে বোলিং রান আপে পরিবর্তন করেছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জিমি অ্যান্ডারসন। ভারতের মাটিতে সাফল্য পাওয়ার জন্যই বোলিংয়ে এই রদবদল। তাঁর পরিকল্পনা সফল। বাকিরা পরিস্থিতি অনুযায়ী নিজেদের বদলাতে পারেননি বলেই মনে করেন নাসের।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?