AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND VS NZ: বর্ডার-গাভাসকর ট্রফির আগেই অজি তারকাকে ছাপিয়ে গেলেন অশ্বিন

India vs New Zealand 2nd Test: অফস্পিনার অশ্বিনের পাশাপাশি বাঁ হাতি ফিঙ্গার স্পিনার রবীন্দ্র জাডেজা এবং বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব। পুনেতে কুলদীপের পরিবর্তে একাদশে ওয়াশিংটন সুন্দর। দুই অফস্পিনারই নজর কাড়লেন। টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম সফল বোলার উইকেটের সংখ্যা বাড়িয়েই চলেছেন।

IND VS NZ: বর্ডার-গাভাসকর ট্রফির আগেই অজি তারকাকে ছাপিয়ে গেলেন অশ্বিন
Image Credit: BCCI
| Updated on: Oct 24, 2024 | 3:36 PM
Share

বেঙ্গালুরু টেস্ট খুব একটা স্বস্তির কাটেনি। তার আগে বাংলাদেশ সিরিজে দুর্দান্ত বোলিং করেছিলেন। পুনেতে আবারও পরিচিত ছন্দে রবিচন্দ্রন অশ্বিন। পুনে স্পিনারদের জন্য সুবিধা রয়েছে। বেঙ্গালুরুতে তিন স্পিনার খেলানো হয়েছিল। অফস্পিনার অশ্বিনের পাশাপাশি বাঁ হাতি ফিঙ্গার স্পিনার রবীন্দ্র জাডেজা এবং বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব। পুনেতে কুলদীপের পরিবর্তে একাদশে ওয়াশিংটন সুন্দর। দুই অফস্পিনারই নজর কাড়লেন। টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম সফল বোলার উইকেটের সংখ্যা বাড়িয়েই চলেছেন। বর্ডার-গাভাসকর ট্রফির আগেই ছাপিয়ে গেলেন অজি তারকা নাথান লিয়ঁকে।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শ্রীলঙ্কার স্পিনার মুথাইয়া মুরলিধরন। তালিকায় সপ্তম স্থানে উঠে এলেন রবিচন্দ্রন অশ্বিন। যে গতিতে এগচ্ছেন তাতে বর্ডার-গাভাসকর ট্রফির শেষে অস্ট্রেলিয়ার কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রাকেও না ছাপিয়ে যান! আপাতত নাথান লিয়ঁকে সপ্তমে অশ্বিন। পুনে টেস্টে দু-উইকেট নেওয়ার পরই তাঁর সংখ্যা দাঁড়ায় ৫৩০। ছুঁয়ে ফেলে অজি অফস্পিনার নাথান লিয়ঁকে। ডেভন কনওয়ের উইকেট নিতেই লিয়ঁকে ছাপিয়ে যান।

টেস্ট ক্রিকেটে সর্বাধিক ৮০০ উইকেট মুরলির। এরপরই রয়েছেন অজি কিংবদন্তি প্রয়াত শেন ওয়ার্ন (৭০৮)। তিন ও চারে ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন (৭০৪) ও ভারতের অনিল কুম্বলে (৬১৯)। পাঁচ, ছয়, সাতে যথাক্রমে স্টুয়ার্ড ব্রড (৬০৪), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩) ও রবিচন্দ্রন অশ্বিন (৫৩১*)। নাথান লিয়ঁর উইকেট সংখ্যা ৫৩০।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত