CSK vs RR Score, IPL 2026 Highlights: বর্ষাপাড়ায় বৈভব ঝড়, ৮ উইকেটে চেন্নাইকে হারাল রাজস্থান!

Rajasthan Royals vs Chennai Super Kings Indian Premier League 2026 Highlights: আইপিএলের তৃতীয় ম্যাচে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে চেন্নাই উপর কিংস। বিপক্ষে রাজস্থান রয়্যালস। সিএসকে থেকে রাজস্থানে গিয়েছেন জাদেজা ও রাজস্থান থেকে সিএসকে-তে গিয়েছেন সঞ্জু। এঁদের নিয়েও আলোচনা থাকবে আজ।

CSK vs RR Score, IPL 2026 Highlights: বর্ষাপাড়ায় বৈভব ঝড়, ৮ উইকেটে চেন্নাইকে হারাল রাজস্থান!
Image Credit source: PTI

| Edited By: Sharath S

Mar 31, 2026 | 7:51 AM

আইপিএলের তৃতীয় ম্যাচে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে চেন্নাই উপর কিংস। বিপক্ষে রাজস্থান রয়্যালস। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। আগেই জানা গিয়েছিল, প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে থাকবেন মহেন্দ্র সিংহ ধোনি। এরপর আবার ধোনির পর আজ অনিশ্চিত ডেওয়াল্ড ব্রেভিসও। সেই সঙ্গে নজরে থাকবেন রবীন্দ্র জাদেজা ও সঞ্জু স্যামসন। একদিকে, সিএসকে থেকে রাজস্থানে গিয়েছেন জাদেজা ও রাজস্থান থেকে সিএসকে-তে গিয়েছেন সঞ্জু। ফলত, নিজেদের প্রাক্তন দলের বিরুদ্ধে দু’জনে কেমন পারফরম্যান্স করেন, এই নিয়েও আলোচনা থাকবে আজ ক্রিকেটমহলে।

এই ম্যাচ সংক্রান্ত যাবতীয় আপডেট পেতে নজর রাখুন TV9 বাংলায়।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 30 Mar 2026 11:02 PM (IST)

    ম্যাচের সেরা বার্গার!

    ম্যাচের সেরা হলেন নান্দ্রে বার্গার। ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি।

  • 30 Mar 2026 10:40 PM (IST)

    চেন্নাইকে হারিয়ে দিলেন বৈভবরা!

    ৮ উইকেটে জয়ী রাজস্থান রয়্যালস। ১২ ১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেল রাজস্থান। ৩৫ বলে ৩৮ রানে অপরাজিত রইলেন যশস্বী জয়সোয়াল। ১১ বলে ১৪ রানে অপরাজিত রইলেন অধিনায়ক রিয়ান পরাগ।

  • 30 Mar 2026 10:28 PM (IST)

    জয়ের দোড়গোড়ায় রাজস্থান

    ১০ ওভার শেষে রাজস্থানের স্কোর ১০৬/২। রিয়ান পরাগ অপরাজিত ৬ বলে ৬ রানে। যশস্বী অপরাজিত ২৫ রানে। খেলেছেন ২৮ বল। জয়ের জন্য ৬০ বলে রাজস্থানকে করতে হবে ২২ রান।

  • 30 Mar 2026 10:18 PM (IST)

    দ্বিতীয় উইকেট পড়ল রাজস্থানের!

    আউট ধ্রুব জুৱেল। ৯ বলে ১৮ রান করলেন তিনি। কম্বোজের বল স্কুপ করতে গিয়ে বোল্ড হলেন তিনি। ওভারে রাজস্থানের স্কোর ৯৯/২।

  • 30 Mar 2026 10:08 PM (IST)

    আউট বৈভব সূর্যবংশী!

    আউট বৈভব সূর্যবংশী। ১৭ বলে ৫২ রান করলেন তিনি। অনশুল কম্বোজের বলে তাঁর ক্যাচ ধরলেন সরফরাজ খান। ৭৫ রানে পড়ল রাজস্থানের প্রথম উইকেট।

  • 30 Mar 2026 10:05 PM (IST)

    অর্ধশতরান করলেন বৈভব সূর্যবংশী!

    দারুন ফর্মে ১৫ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। ১৫ বলে পূরণ করলেন অর্ধশতরান। মেরেছেন ৪টি চার ও ৫টি ছয়। ৬ ওভার শেষে রাজস্থানের স্কোর ৭৪/০।

  • 30 Mar 2026 10:01 PM (IST)

    ৫০ রান রাজস্থানের!

    ৫ ওভার শেষেই ৫০ রান ছুঁল রাজস্থান রয়্যালস। ৫ ওভার শেষে তাদের স্কোর ৫৫-০। ১৩ বলে ৩৮ রানে অপরাজিত বৈভব সূর্যবংশী। ১৭ বলে ১৬ রানে অপরাজিত যশস্বী।

  • 30 Mar 2026 09:50 PM (IST)

    প্রথম ওভারে সূর্যবংশীর ক্যাচ মিস করল চেন্নাই!

    প্রথম ওভারেই ক্যাচ মিস বৈভব সূর্যবংশীর। সেই খেসারত দিল চেন্নাই। রাজস্থানের প্রথম ওভারেই এল ১৮ রান। ১৮ রান দিলেন ম্যাট হেনরি।

  • 30 Mar 2026 09:31 PM (IST)

    CSK vs RR Live Score, IPL 2026 : ১২৭ রানে অল আউট চেন্নাই

    প্রথম ম্যাচেই ব্যাটিং ভরাডুবি। একা লড়লেন জেমি ওভার্টন। ৩৬ বলে ৪৩ রান করলেন তিনি। মাত্র ১৯.৪ ওভারেই ১২৭ রানে অল আউট চেন্নাই সুপার কিংস।

  • 30 Mar 2026 07:09 PM (IST)

    CSK vs RR Live Score, IPL 2026: টসে জিতে ফিল্ডিং করবে রাজস্থান !

    টসে জিতল রাজস্থান রয়্যালস। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। বৃষ্টি হতে পারে আজ।

  • 30 Mar 2026 07:06 PM (IST)

    CSK vs RR Live Score, IPL 2026: জাদেজা ও সঞ্জুর কাছে অতীত ভোলার পরীক্ষা!

    আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামছে সিএসকে। নেই মহেন্দ্র সিংহ ধোনি। বড় রদবদল হয়েছে দুই দলে। সিএসকে থেকে রাজস্থানে গিয়েছেন জাদেজা ও রাজস্থান থেকে সিএসকে-তে গিয়েছেন সঞ্জু। তাঁরা কেমন পারফরম্যান্স করেন, আগ্রহ থাকবে ক্রিকেটমহলের।

Follow Us