AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranji Trophy: আজ শুরু রঞ্জি ট্রফি ফাইনাল, তরুণদের প্রেরণা সরফরাজ খান

Ranji Trophy 2024 Final: রঞ্জি ট্রফি ফাইনালে আজ মুখোমুখি বিদর্ভ ও মুম্বই। রঞ্জি ট্রফির ইতিহাসে সফল দল মুম্বই। উল্টোদিকে বিদর্ভ। তারা শেষ বার ফাইনালে উঠেছিল ২০১৮-১৯ মরসুমে। যে সময় ঘরোয়া ক্রিকেট থাকে না, অধিকাংশ ক্রিকেটারই চেষ্টা করেন ইংল্যান্ডের কোনও ক্লাবে সুযোগের। লক্ষ্য একটাই, ঘরোয়া মরসুমের আগে নিজেকে ফিট রাখা। এ বার যেন তারাও অন্য প্রেরণা পাচ্ছেন। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেও জাতীয় দলে সুযোগ পাওয়া যায়।

Ranji Trophy: আজ শুরু রঞ্জি ট্রফি ফাইনাল, তরুণদের প্রেরণা সরফরাজ খান
Image Credit: PTI
| Updated on: Mar 10, 2024 | 12:15 AM
Share

হয় শর্টকাট, নয়তো কঠিন পথ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করেও ভারতীয় দলে ঢোকা যায়। অনেকেই জায়গা পেয়েছেন। কিন্তু পারফরম্যান্সে উন্নতি না করলে, শৃঙ্খলা ধরে রাখতে না পারলে, জায়গা ধরে রাখাও সম্ভব নয়। এমন অনেক ক্রিকেটারই রয়েছেন যাঁরা রাতারাতি সেনসেশন তৈরি করে হারিয়ে গিয়েছেন। তরুণ প্রজন্মে এমন অনেকেই রয়েছেন, যাঁরা শর্টকাটে বিশ্বাসী নন। বরং কঠিন পথটাই বেছে নিয়ে অপেক্ষা করে যান। রঞ্জি ফাইনালে তরুণ প্লেয়ারদের প্রেরণা সরফরাজ খান। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

রঞ্জি ট্রফি ফাইনালে আজ মুখোমুখি বিদর্ভ ও মুম্বই। রঞ্জি ট্রফির ইতিহাসে সফল দল মুম্বই। উল্টোদিকে বিদর্ভ। তারা শেষ বার ফাইনালে উঠেছিল ২০১৮-১৯ মরসুমে। যে সময় ঘরোয়া ক্রিকেট থাকে না, অধিকাংশ ক্রিকেটারই চেষ্টা করেন ইংল্যান্ডের কোনও ক্লাবে সুযোগের। লক্ষ্য একটাই, ঘরোয়া মরসুমের আগে নিজেকে ফিট রাখা। এ বার যেন তারাও অন্য প্রেরণা পাচ্ছেন। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেও জাতীয় দলে সুযোগ পাওয়া যায়। আর রঞ্জি ফাইনালের মঞ্চে জ্বলে উঠতে পারলে নির্বাচকদের নজরে পড়া যাবে।

কঠিন অথচ দীর্ঘ পথ ঘরোয়া ক্রিকেট। সেই পথেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন সরফরাজ খান, আকাশ দীপরা। ইংল্যান্ডের বিরুদ্ধে নজর কেড়েছেন দুই তরুণ ক্রিকেটারই। আকাশ দীপ যদিও এক ম্যাচ এবং ইনিংসই সুযোগ পেয়েছিলেন। তাতেই যা পারফর্ম করেছেন, ভবিষ্যতে তাঁকে আরও সুযোগ দেওয়া হবে এ বিষয়ে সন্দেহ নেই। মুম্বই এই নিয়ে ৪৮ বার রঞ্জি ফাইনাল খেলবে। তাদের থেকে প্রত্যাশাও বেশি। অধিনায়ক অজিঙ্ক রাহানে রানের মধ্যে না থাকলেও মুশির খানের মতো তরুণ ক্রিকেটার নজর কেড়েছেন। শার্দূল ঠাকুরের মতো অলরাউন্ডার রয়েছেন। কে জানে, আজ হয়তো নেমে পড়তে পারেন সরফরাজ খানও!

বিদর্ভর কাছে রঞ্জি ফাইনাল অগ্নিপরীক্ষা। সেরা দলের বিরুদ্ধে সর্বস্ব দিয়ে ঝাঁপাতে না পারলে জেতা সম্ভব নয়। আগে হলে হয়তো বলা যেত, তাদের কাছে প্রেরণা কী? এখন বলা যায়, সরফরাজ-আকাশ দীপরাই তো প্রেরণা।

Follow Us