AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সেরা একাদশ বাছতে হবে… জিম্বাবোয়ে ম্যাচের আগে ভারতকে সতর্ক করলেন পন্টিং!

পন্টিং চাপ নিতে বারণ যেমন করছেন, তেমনই তিনি বলে দিয়েছেন, 'এটাই সেরা সময়, ভারতীয় দলকে বেসিকে ফিরে যেতে হবে। চেন্নাইয়ের কন্ডিশনে সেরা একাদশ ভারতের কী হতে পারে? যদি মনে হয়, অক্ষর উপযুক্ত, ওকে নেওয়া হোক। যদি মনে হয় কুলদীপ উপযুক্ত, তা হলে ওকেই দলে নেওয়া হোক। বাঁ হাতি না ডান হাতি যেই হোক না কেন, তাকে কাজে লাগাতে হবে।'

সেরা একাদশ বাছতে হবে... জিম্বাবোয়ে ম্যাচের আগে ভারতকে সতর্ক করলেন পন্টিং!
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Feb 25, 2026 | 1:41 PM
Share

কলকাতা: চাপ কাটাতে ম্যাচ জিততে হবে। কিন্তু তার জন্য অতিরিক্ত ভাবনার দরকার নেই। প্রয়োজন সেরা একাদশ বাছাই করা। তার মধ্যে দিয়েই জয় আসবে। যখন কোনও টিম বা ক্রিকেটার ফর্ম হারায়, তখন দরকার বেসিকে ফিরে যাওয়া। সেটা না হলে চাপ বাড়ে। ভারতও টি-টোয়েন্টি বিশ্বকাপে তেমন চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের প্রথম ম্যাচে হারের পর সূর্যকুমার যাদবের দল বিপাকে পড়ে গিয়েছে। সেখান থেকে ঘুরে দাঁড়াতে দরকার বেসিকে ফিরে যাওয়া। পরামর্শ অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিংয়ের।

দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হারের পর অনেকে অনেক কথা বলতে শুরু করেছে। কেউ বলছেন, বিশ্বকাপের সেমিফাইনালেই যাওয়া মুশকিল ভারতের। কেউ আবার বলছেন, ওয়েস্ট ইন্ডিজের মতো টিমকে হারানো ভারতের পক্ষে কঠিন। এই পরিস্থিতিতে জিম্বাবোয়ে ম্যাচ খেলতে চেন্নাইয়ে কাল নামছে ভারত। তার আগে পন্টিংয়ের স্পষ্ট কথা, ‘কমেন্ট্রিতে শুনছিলাম, অক্ষর প্যাটেলকে খেলানো হয়নি বিপক্ষ টিমে অনেক বেশি বাঁ হাতি ব্যাটার থাকায়। কিন্তু কিছু ডান হাতি ব্যাটারও তো ছিল। কোন বোলারকে কী ভাবে ব্যবহার করবে, এটা ক্যাপ্টেন্সি আর্ট। অক্ষরকে সঠিক সময়ে ব্যবহার করাটাও তারই মধ্যে পড়ে।’

পন্টিং চাপ নিতে বারণ যেমন করছেন, তেমনই তিনি বলে দিয়েছেন, ‘এটাই সেরা সময়, ভারতীয় দলকে বেসিকে ফিরে যেতে হবে। চেন্নাইয়ের কন্ডিশনে সেরা একাদশ ভারতের কী হতে পারে? যদি মনে হয়, অক্ষর উপযুক্ত, ওকে নেওয়া হোক। যদি মনে হয় কুলদীপ উপযুক্ত, তা হলে ওকেই দলে নেওয়া হোক। বাঁ হাতি না ডান হাতি যেই হোক না কেন, তাকে কাজে লাগাতে হবে।’

সুপার এইটে ভারতের প্রতিপক্ষ জিম্বাবোয়ে। সিকন্দর রাজারা প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে খারাপ ভাবে হেরেছে। কিন্তু জিম্বাবোয়েকেও হালকা নেওয়া যাবে না। দলে অলরাউন্ডারের সংখ্যা যথেষ্ট। যে কোনও সময় ঘুরে দাঁড়াতে পারে। এমন চাপের ম্যাচে যে দল নিজেদের উপর আস্থা রাখতে পারবে, তারাই জিতবে।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়