AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rishabh Pant Watch: ‘সাধ্যের বাইরে…’! মাঠে ফিরতে মরিয়া, প্রস্তুতিতে ফাঁক রাখছেন না ঋষভ পন্থ

IPL 2024, Delhi Capitals: আগামী ২২ মার্চ শুরু এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রথম ১৫ দিনের সূচি প্রকাশ করা হয়েছে। মাঠে নামার প্রস্তুতি জোরকদমে চলছে ঋষভ পন্থের। ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচ পড়েছিল বেঙ্গালুরুতে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ছিলেন পন্থ। জাতীয় দলের সতীর্থদের দেখা পেয়ে বেজায় খুশি হয়েছিলেন। রোহিত-বিরাটদের সঙ্গে দীর্ঘ সময় আড্ডা দেন। ভারতীয় দলের প্র্যাক্টিসের আগে নেটে ব্যাটও করেন ঋষভ। সাবলীল মনে হয়েছিল।

Rishabh Pant Watch: 'সাধ্যের বাইরে...'! মাঠে ফিরতে মরিয়া, প্রস্তুতিতে ফাঁক রাখছেন না ঋষভ পন্থ
Image Credit: IPL, FILE
| Updated on: Feb 27, 2024 | 6:54 PM
Share

পুনর্জন্ম! ঋষভ পন্থের জীবনে যেন এমনটাই ঘটেছে। ২০২২ সালের ডিসেম্বরের ঘটনা। গুরুতর দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থ। জীবন-মৃত্যুর মাঝে। সেই ভয়ঙ্কর পরিস্থিতি কাটিয়ে উঠেছেন। ধীরে ধীরে ফিটও হয়ে উঠছেন। পুনরায় ক্রিকেট খেলতে পারবেন, এই বিশ্বাসটাই একটা সময় চলে গিয়েছিল। সেই ঋষভ পন্থ এখন মরিয়া চেষ্টা করছেন মাঠে ফেরার। নেট প্র্যাকটিস করছেন। কিন্তু ম্যাচের স্বাদ আর প্র্যাক্টিস এক নয়। তাই যেন সাধ্যের বাইরে গিয়ে চেষ্টা! বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আগামী ২২ মার্চ শুরু এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রথম ১৫ দিনের সূচি প্রকাশ করা হয়েছে। মাঠে নামার প্রস্তুতি জোরকদমে চলছে ঋষভ পন্থের। ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচ পড়েছিল বেঙ্গালুরুতে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ছিলেন পন্থ। জাতীয় দলের সতীর্থদের দেখা পেয়ে বেজায় খুশি হয়েছিলেন। রোহিত-বিরাটদের সঙ্গে দীর্ঘ সময় আড্ডা দেন। ভারতীয় দলের প্র্যাক্টিসের আগে নেটে ব্যাটও করেন ঋষভ। সাবলীল মনে হয়েছিল। তবে কিপিংয়ের ক্ষেত্রে এখনও অনেক খাটতে হবে।

মাঠে ফিরতে কতটা মরিয়া, প্রতিনিয়ত প্র্যাক্টিস, ফিটনেস ট্রেনিংয়েই বুঝিয়ে দিচ্ছেন পন্থ। এ দিনও ফিটনেস ট্রেনিংয়ের একটি ভিডিয়ো শেয়ার করেছেন দিল্লি ক্যাপিটালস ক্যাপ্টেন। সেখানে ক্যাপশন, ‘সাধ্যমতো চেষ্টা করছি’। জিম সেশনের ভিডিয়ো শেয়ার করেছেন পন্থ। এখনও অবধি যা পরিস্থিতি, এ মরসুমে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন তিনিই।

দিল্লি ক্যাপিটালস প্রথম দুটো হোম ম্যাচ খেলবে বিশাখাপত্তনমে। দিল্লির প্রথম ম্যাচ প্রতিযোগিতার দ্বিতীয় দিন। মোহালিতে পঞ্জাব কিংসের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। সকলেই অপেক্ষায়, দ্রুত ফুল ফিট হয়ে মাঠে ফিরুক ঋষভ পন্থ।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?