Rishabh Pant: এক ছক্কা পেট ভরাবে ৫ দুঃস্থর, অভিনব উদ্যোগ ঋষভ পন্থের ভক্তর

DC, IPL 2024: প্রায় দেড় বছর পর পুরোদমে মাঠে ফিরেছেন ভারতীয় উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। আর কয়েক দিন পর ঋষভ আইপিএলে (IPL) খেলবেন। দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করেছেন। রিহ্যাব পর্ব কাটিয়েছেন। এ বার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিটনেস সার্টিফিকেট পেয়ে ঋষভ আইপিএলের আগে পৌঁছে গিয়েছেন দিল্লি ক্যাপিটালস শিবিরে। দিল্লি ক্যাপিটালসের সতীর্থদের সঙ্গে মাঠে ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে ঋষভকে।

Rishabh Pant: এক ছক্কা পেট ভরাবে ৫ দুঃস্থর, অভিনব উদ্যোগ ঋষভ পন্থের ভক্তর
Rishabh Pant: এক ছক্কা পেট ভরাবে ৫ দুঃস্থর, অভিনব উদ্যোগ ঋষভ পন্থের ভক্তর

Mar 14, 2024 | 1:20 PM

কলকাতা: ঋষভ… ঋষভ… পন্থ… পন্থ… ফের এই স্লোগানে মুখরিত হবে একাধিক স্টেডিয়ামের গ্যালারি। প্রায় দেড় বছর পর পুরোদমে মাঠে ফিরেছেন ভারতীয় উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। আর কয়েক দিন পর ঋষভ আইপিএলে (IPL) খেলবেন। দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করেছেন। রিহ্যাব পর্ব কাটিয়েছেন। এ বার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিটনেস সার্টিফিকেট পেয়ে ঋষভ আইপিএলের আগে পৌঁছে গিয়েছেন দিল্লি ক্যাপিটালস শিবিরে। দিল্লি ক্যাপিটালসের সতীর্থদের সঙ্গে মাঠে ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে ঋষভকে। নেটে ব্যাটিং অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি। সুস্থ-সবল ভাবে ঋষভ মাঠে ফেরার জন্য তাঁর এক ভক্ত একাধিক দুঃস্থ ব্যক্তি ও বাচ্চাদের মুখে খাবার তুলে দিয়েছেন। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো (সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9Bangla)। যেখানে দেখা গিয়েছে বেশ কয়েকজন বাচ্চার হাতে খাবারের প্যাকেট তুলে দিচ্ছে ঋষভ পন্থের ভক্ত। ওয়েলকাম ব্যাক ঋষভ পন্থ লেখা একটি ব্যানারও নজরে পড়েছে।

ঋষভের সেই শুভাকাঙ্খী ও ভক্ত তাঁর সোশ্যাল মিডিয়া সাইটে লিখেছেন, ‘আবার সুস্বাগতম ঋষভ পন্থ। সমস্ত প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য নয়, যেদিন আমি সেই ঘটনার কথা শুনেছিলাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি শুধু তাঁকে সুস্থ করে দেওয়ার জন্য। আমি ঠিক করেছিলাম যখনই তিনি ফিরে আসবেন, আমি তাঁর জন্য বিশেষ সেলিব্রেশন করব। ১০০টি খাবারের প্যাকেট অসহায় মানুষের মধ্যে বিতরণ করেছি। এখানেই শেষ নয়, এই আইপিএলে তিনি যত ছয় মারবেন, আমি ৫ জন ব্যক্তিকে খাবার খাওয়াব। আমার জীবদ্দশায় আমি কখনও ভাবিনি যে আমি কারও সঙ্গে এতটা আবেগগতভাবে যুক্ত হব। ঈশ্বরের কাছে কৃতজ্ঞ এবং চির কৃতজ্ঞ।’

সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে ঋষভ পন্থের অনুশীলন ম্যাচ খেলার এক ভিডিয়ো। দীর্ঘদিন পর ব্যাট-প্যাড-গ্লাভস মন ভরিয়ে দিচ্ছে ঋষভ পন্থের। আর তাঁর অনুরাগীরা তাঁকে ২২ গজে দেখে বেজায় খুশি হচ্ছেন। এ বার শুধু আইপিএলে দিল্লির জার্সি গায়ে চাপিয়ে ঋষভ পন্থের মাঠে নেমে চার-ছক্কার ঝড় বইয়ে দেওয়ার পালা।

Follow Us