AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suryakumar Yadav: পরপর দু’বার… সূর্যকুমারই আইসিসির বর্ষসেরা টি-২০ ক্রিকেটার

ICC T20I Player of the Year for 2023: টি-২০ ক্রিকেটে এক আলাদাই ইউনিভার্স তৈরি করেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের তারকা স্কাই পেয়েছেন মিস্টার ৩৬০ ডিগ্রির তকমাও। এ বার সূর্যর তেজে ঝলসে গেলেন সিকান্দর রাজা, আলপেশ রমজানি ও মার্ক চ্যাপম্যান। কিন্তু কী ভাবে এমনটা সম্ভব হল?

Suryakumar Yadav: পরপর দু'বার... সূর্যকুমারই আইসিসির বর্ষসেরা টি-২০ ক্রিকেটার
পরপর দু'বার... সূর্যই আইসিসির বর্ষসেরা টি-২০ ক্রিকেটারImage Credit: Suryakumar Yadav X
| Updated on: Jan 24, 2024 | 4:07 PM
Share

কলকাতা: টি-২০ ক্রিকেটে এক আলাদাই ইউনিভার্স তৈরি করেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের তারকা স্কাই পেয়েছেন মিস্টার ৩৬০ ডিগ্রির তকমাও। এ বার সূর্যর তেজে ঝলসে গেলেন সিকান্দর রাজা, আলপেশ রমজানি ও মার্ক চ্যাপম্যান। কিন্তু কী ভাবে এমনটা সম্ভব হল? আসলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে ২০২৩ সালে আইসিসির বর্ষসেরা টি-২০ ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়েছে। তাতে জিতেছেন টিম ইন্ডিয়ার সুপারস্টার সূর্যকুমার। তাঁর সঙ্গে ২০২৩ সালের আইসিসির বর্ষসেরা টি-২০ ক্রিকেটার (ICC T20I Player of the Year) হওয়ার দৌড়ে ছিলেন সিকান্দর রাজা, আলপেশ রমজানি ও মার্ক চ্যাপম্যান।

২০২২ সালের পর ফের ২০২৩ সালেও আইসিসির নিরিখে টি-২০ ক্রিকেটের আঙিনায় সেরা ক্রিকেটার সূর্যকুমার। এই নিয়ে পরপর দু’বার আইসিসির বর্ষসেরা টি-২০ ক্রিকেটারের পুরস্কার পেলেন সূর্যকুমার যাদব। আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের মিডল অর্ডারের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব পরপর দু’বার বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার পেলেন। ২০২৩ সালে ১৭টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছিলেন সূর্যকুমার যাদব। তাতে ৭৩৩ রান করেছেন স্কাই। তাঁর গড় ৪৮.৮৬ ও স্ট্রাইক রেট ১৫৫.৯৫।

২০২৩ সালের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে মাত্র ৭ রান করেছিলেন। তারপর সেই সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকেই ছন্দ ফিরে পান স্কাই। লঙ্কানদের বিরুদ্ধে তিনি ৫১ এবং ১১২ রানের অপরাজিত ইনিংস উপহার দেন। এরপর নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত বছর টি-২০ সিরিজে খেলেছিলেন স্কাই। তাতে রয়েছে একাধিক ম্যাচ জেতানো ইনিংস। ২০২৩ সালের শেষে প্রোটিয়াদের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজে স্কাই ছিলেন ভারতের ক্যাপ্টেন। ওই সিরিজের শেষ ম্যাচে তিনি সেঞ্চুরিও করেছিলেন।

সূর্যকুমার যাদব টি-২০ ক্রিকেটে টিম ইন্ডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এ নিয়ে কোনও সন্দেহ নেই। আইসিসিও তাঁর পারফরম্যান্স দেখে সেটাই মনে করে। সেই সূর্য এখন ২২ গজ থেকে দূরে রয়েছেন। সম্প্রতি জার্মানিতে তাঁর অস্ত্রোপচার হয়েছে। এ বছরই রয়েছে টি-২০ বিশ্বকাপ। তাঁর আগে স্কাইয়ের মতো ক্রিকেটার কত দ্রুত ফিট হতে পারেন, সেদিকেই নজর রয়েছে বিসিসিআইয়ের। শোনা গিয়েছে, এ বছরের আইপিএলের সময় তিনি মাঠে ফিরতে চলেছেন। অবশ্য পুরোটাই নির্ভর করতে তাঁর শারীরিক অবস্থা কেমন থাকে, তার ওপর।

Follow Us
'আর হোয়াটসঅ্যাপে নয়...', নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দুর
'আর হোয়াটসঅ্যাপে নয়...', নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দুর
ওএমআর শিট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, বদলে যাবে পরীক্ষার নিয়ম!
ওএমআর শিট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, বদলে যাবে পরীক্ষার নিয়ম!
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু
দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু
সমূলে উপড়ে ফেলা হচ্ছে TMC রাজ, ভেঙে দেওয়া হয়েছে পরিচালন কমিটি
সমূলে উপড়ে ফেলা হচ্ছে TMC রাজ, ভেঙে দেওয়া হয়েছে পরিচালন কমিটি