AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup: ছেঁড়া জুতো থেকে ১০৩ মিটারের ছক্কা! জিম্বাবোয়ের স্বপ্নযাত্রায় রায়ান বার্লের উত্থান

T20 World Cup: বার্লের আসল কেরামতি দেখা যায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবোয়ের বিরুদ্ধে গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট রেনশো ৭৭ রানের জুটি গড়েন। সেই সময় চোটের কারণে রাজা মাঠ ছাড়লে বল হাতে দায়িত্ব নেন বার্ল। এক ওভারেই ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিসকে আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। সেই জয় অস্ট্রেলিয়াকে কার্যত ছিটকে দেয় টুর্নামেন্ট থেকে।

T20 World Cup: ছেঁড়া জুতো থেকে ১০৩ মিটারের ছক্কা! জিম্বাবোয়ের স্বপ্নযাত্রায় রায়ান বার্লের উত্থান
রায়ান বার্লImage Credit: PTI
| Edited By: | Updated on: Feb 20, 2026 | 11:24 PM
Share

কলকাতা: বিশ্বকাপে জিম্বাবোয়ের দুরন্ত প্রত্যাবর্তনের গল্পে সবচেয়ে উজ্জ্বল নাম রায়ান বার্ল। পাঁচ বছর আগে যিনি ছেঁড়া ক্রিকেটের জুতোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্পনসর চেয়েছিলেন। সেই বার্লই আজ ১০৩ মিটারের বিশাল ছক্কা হাঁকিয়ে বিশ্বমঞ্চে আলোচনার কেন্দ্রে। ২০২১ সালে নিজের ছিঁড়ে যাওয়া জুতোর ছবি পোস্ট করে বার্ল লিখেছিলেন, জিম্বাবোয়ের ক্রিকেটারদের প্রতি সিরিজে জুতো সেলাই বা আঠা দিয়ে জোড়া লাগাতে না হয়। মূহূর্তেই সেই পোস্ট ভাইরাল হয়েছিল। পরে একটি ক্রীড়া সংস্থা তাঁর পাশে দাঁড়ায়। আর এখন, বিশ্বকাপে তাঁর ব্যাটই কথা বলছে।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে বার্ল শ্রীলঙ্কার স্পিনার দুনিথ ভেল্লালাগের বলে ১০৩ মিটারের একটি ছক্কা মারেন। চলতি আসরে এটি তৃতীয় দীর্ঘতম ছক্কা। এর আগে ভারতের হার্দিক পান্ডিয়ার ১০৯ মিটারের ছক্কার মারেন। সেই ছক্কাই কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। জিম্বাবোয়েকে গ্রুপ ‘বি’-এর শীর্ষে উঠতে সাহায্য করে। যদিও ম্যাচে ব্রায়ান বেনেটের ধৈর্য ও অধিনায়ক সিকান্দার রাজার আগ্রাসী ব্যাটিং গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তবে শিরোনাম কেড়ে নেয় বার্লের সেই বিশাল শটই। তিন নম্বরে নেমে গ্রুপ পর্বে তিনি করেছেন ৫৮ রান, স্ট্রাইক রেট ১৩৮.০৯ এবং গড় ২৯। শুধু ব্যাট নয়, বল হাতেও তিনি তিনটি ম্যাচে নিয়েছেন দুটি উইকেট।

বার্লের আসল কেরামতি দেখা যায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবোয়ের বিরুদ্ধে গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট রেনশো ৭৭ রানের জুটি গড়েন। সেই সময় চোটের কারণে রাজা মাঠ ছাড়লে বল হাতে দায়িত্ব নেন বার্ল। এক ওভারেই ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিসকে আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। সেই জয় অস্ট্রেলিয়াকে কার্যত ছিটকে দেয় টুর্নামেন্ট থেকে। এরপর আয়ারল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে একটি পয়েন্ট নিশ্চিত করেই সুপার এইটে জায়গা পাকা করে জিম্বাবোয়ে। শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ শীর্ষস্থানও নিশ্চিত হয়। ২০২৪ সালের বিশ্বকাপে খেলতে না পারা দলটির জন্য এটি বড় প্রত্যাবর্তন। সামনে ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী প্রতিপক্ষ। কিন্তু জিম্বাবোয়ে ইতিমধ্যেই প্রমাণ করেছে, বড় মঞ্চে তারা চমক দেখাতে পারে। আর সেই গল্পের কেন্দ্রেই রয়েছেন রায়ান বার্ল।

তোপ দেগেই ক্ষান্ত হলেন না, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে FIR শওকত মোল্লার
তোপ দেগেই ক্ষান্ত হলেন না, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে FIR শওকত মোল্লার
বিজেপি নেত্রীও যুবসাথী নিচ্ছেন?
বিজেপি নেত্রীও যুবসাথী নিচ্ছেন?
বাড়ছে সাইবার প্রতারণা, বড় সিদ্ধান্ত কলকাতা পুলিশের
বাড়ছে সাইবার প্রতারণা, বড় সিদ্ধান্ত কলকাতা পুলিশের
২ কোটি খরচে এই স্ক্যানার কিনছে কলকাতা পুলিশ
২ কোটি খরচে এই স্ক্যানার কিনছে কলকাতা পুলিশ
বাবরের নামে মসজিদ তৈরিতে নিষেধাজ্ঞা জারির আবেদন, কী বলল শীর্ষ আদালত?
বাবরের নামে মসজিদ তৈরিতে নিষেধাজ্ঞা জারির আবেদন, কী বলল শীর্ষ আদালত?
ফুটপাথই 'সংসার', লক্ষ্মীর ভান্ডারেই কি সন্তুষ্ট ওরা?
ফুটপাথই 'সংসার', লক্ষ্মীর ভান্ডারেই কি সন্তুষ্ট ওরা?
বেলডাঙায় অশান্তির ঘটনায় রাজ্য পুলিশের বিরুদ্ধে এবার হাইকোর্টে NIA
বেলডাঙায় অশান্তির ঘটনায় রাজ্য পুলিশের বিরুদ্ধে এবার হাইকোর্টে NIA
মমতা-অভিষেক বৈঠক, বিধানসভা ভোটে যুব প্রজন্মের কারা পাবেন টিকিট?
মমতা-অভিষেক বৈঠক, বিধানসভা ভোটে যুব প্রজন্মের কারা পাবেন টিকিট?
উধমপুরে ঘুরে বেড়াচ্ছে ৩-৪ জঙ্গি, বিরাট অভিযানে নামল নিরাপত্তা বাহিনী
উধমপুরে ঘুরে বেড়াচ্ছে ৩-৪ জঙ্গি, বিরাট অভিযানে নামল নিরাপত্তা বাহিনী
SIR-র চূড়ান্ত ভোটার তালিকা থেকে আরও ১০ লাখ নাম বাদ যাবে?
SIR-র চূড়ান্ত ভোটার তালিকা থেকে আরও ১০ লাখ নাম বাদ যাবে?