AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Prosenjit Chatterjee: জাদুকর বেশে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জন্মদিনে বড় চমক বুম্বাদার!

Prosenjit Chatterjee's Birth day: লুকটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে চরিত্রটির মধ্যে রহস্যের আবহ বজায় থাকে। জাদুকরের নেপথ্যে থাকা মানুষটি কে, তার জগৎ কেমন, তার গোপন রহস্য কী এবং তাকে ঘিরে থাকা অসাধারণ গল্পগুলিই বা কী—সেই প্রশ্নগুলোই দর্শকদের মনে জাগিয়ে তুলছে এই লুক। প্রথম ঝলকে ইচ্ছাকৃতভাবেই বেশি কিছু প্রকাশ করা হয়নি।

Prosenjit Chatterjee: জাদুকর বেশে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জন্মদিনে বড় চমক বুম্বাদার!
| Edited By: | Updated on: Sep 30, 2026 | 8:00 AM
Share

জন্মদিনে প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়ের ছবির প্রথম ঝলক সামনে এল। স্টারমার্ক সিনেমাস এন্টারটেনমেন্ট তাদের আসন্ন বাংলা ছবি ‘জাদুকর সত্যচরণ’-এ অভিনেতার চরিত্রের প্রথম ঝলক প্রকাশ করল। ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা যাবে রহস্যময় জাদুকর সত্যচরণের ভূমিকায়।

এই প্রথম লুকে দর্শক প্রথমবারের মতো সেই চরিত্রের আভাস পেলেন, ‍যে রহস্যে ঘেরা। এমন এক জাদুকর, যার জগৎ তাঁর নিজের মতোই আকর্ষণীয় ও রহস্যময়। লুকটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে চরিত্রটির মধ্যে রহস্যের আবহ বজায় থাকে। জাদুকরের নেপথ্যে থাকা মানুষটি কে, তার জগৎ কেমন, তার গোপন রহস্য কী এবং তাকে ঘিরে থাকা অসাধারণ গল্পগুলিই বা কী—সেই প্রশ্নগুলোই দর্শকদের মনে জাগিয়ে তুলছে এই লুক। প্রথম ঝলকে ইচ্ছাকৃতভাবেই বেশি কিছু প্রকাশ করা হয়নি।

ছবির প্রথম লুক এবং বৃহত্তর পরিকল্পনা প্রসঙ্গে প্রযোজক পল্লবী প্রসাদ বললেন, “জাদুকর সত্যচরণ এমন একটি ছবি, যেটি নিয়ে আমরা শুরু থেকেই বিপুল বিশ্বাস ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এগিয়েছি। প্রথম থেকেই আমাদের যে বিষয়টি সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে, তা হল একটি আকর্ষণীয় সাহিত্যিক জগতকে এমন একটি সিনেম্যাটিক অভিজ্ঞতায় রূপ দেওয়ার সম্ভাবনা, যেখানে দর্শক সত্যিই নিজেদের নিমজ্জিত করতে পারবেন। বুম্বাদার এই লুক সেই জগতের প্রথম ঝলক—রহস্যময়, আবহময় এবং লার্জার দ্যান লাইফ।” প্রযোজক পার্থসারথি মজুমদার বলেন,

“হিমাদ্রিকিশোর দাশগুপ্ত অসাধারণ কল্পনাশক্তি দিয়ে চরিত্র ও গল্প তৈরি করেছিলেন। জাদুকর সত্যচরণ সেই সাহিত্যিক উত্তরাধিকারকে সম্মান জানানোর পাশাপাশি নতুন এবং সিনেম্যাটিক কিছু তৈরি করার সুযোগ করে দিয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো অভিনেতার হাতে জাদুকর সত্যচরণের চরিত্রটি জীবন্ত হয়ে ওঠা এই যাত্রাকে আরও বিশেষ করে তুলেছে।”

‘জাদুকর সত্যচরণ’ জনপ্রিয় লেখক হিমাদ্রিকিশোর দাশগুপ্তের সৃষ্ট চরিত্র ও গল্প অবলম্বনে নির্মিত। গল্পটি অ্যাডাপ্ট করেছেন সঞ্জীব বন্দ‍্যোপাধ‍্যায় এবং ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সব্যসাচী চৌধুরী।

সায়ন্তন ঘোষালের পরিচালনায় ছবিতে থাকছেন ঋত্বিক চক্রবর্তী, ইশা সাহা, সাহেব চট্টোপাধ‍্যায় থেকে সব‍্যসাচী চৌধুরী। শুটিং শুরু অক্টোবরে।

Follow Us