AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vaibhav Suryavanshi: ১৭১ রানের ঝড়ো ইনিংস, এশিয়া কাপে একগুচ্ছ নজির ‘বিস্ময়’ বৈভবের!

U-19 Asia Cup 2025: শুক্রবার অর্থাৎ ১২ ডিসেম্বরে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরশাহি। আর সেখানেই ওপেনও করতে নেমে ঝড় তুলে দেয় বৈভব। মাত্র ৯৫ বল খেলে সে করে ফেলে ১৭১ রান। তাঁর ইনিংসে ছিল ৯ বাউন্ডারি ও ১৪ ছক্কা।

Vaibhav Suryavanshi: ১৭১ রানের ঝড়ো ইনিংস, এশিয়া কাপে একগুচ্ছ নজির 'বিস্ময়' বৈভবের!
ঝড়ের নাম বৈভব?Image Credit: PTI
| Updated on: Dec 12, 2025 | 5:28 PM
Share

বৈভব সূর্যবংশী, সবচেয়ে তরুণ খেলোয়াড় হিসাবে মাত্র ১৩ বছর বয়সে ২০১৪ সালে আইপিএলে চুক্তিবদ্ধ হন তিনি। আর তারপর বিস্ময়ের পর বিস্ময়। আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি করেন তিনি। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি বৈভবকে। তারপর বিভিন্ন ফর্ম্যাটে, বিভিন্ন সময় শতরান হাঁকিয়েছেন সূর্যবংশী। আর এবার অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপ খেলতে নেমে ১৭১ রানের একটা দারুণ ইনিংস দেশের মানুষকে উপহার দিল সে। আর সেখানেই তৈরি করে ফেলল ছক্কা মারার রেকর্ড।

শুক্রবার অর্থাৎ ১২ ডিসেম্বরে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরশাহি। আর সেখানেই ওপেনও করতে নেমে ঝড় তুলে দেয় বৈভব। মাত্র ৯৫ বল খেলে সে করে ফেলে ১৭১ রান। তাঁর ইনিংসে ছিল ৯ বাউন্ডারি ও ১৪ ছক্কা। আর এই ইনিংসের কারণে বৈভব ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে একাধিক রেকর্ড।

অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপে এতদিন সর্বাধিক ১০টি ছক্কা মারার রেকর্ড ছিল আফগানিস্তানের দারুইশ রসুলির। ২০১৭ সালের সেই রেকর্ড আজ ভাঙলেন বৈভব। এ ছাড়াও ভারতের হয়ে অনুর্ধ্ব ১৯ ওয়েনডেতে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি উঠে এলেন অম্বাতি রায়ডুর পরই। ২০০২ সালে অম্বাতি রায়ডু ১৭৭ রানের ইনিংস খেলেন।

এ ছাড়াও অনুর্ধ্ব ১৯ একদিনের ম্যাচে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও দখলও করেছেন বৈভব। ২০০৮ সালে এই রেকর্ড করেছিলেন মাইকেল হিল। আর এই ম্যাচে বৈভবের দাপটে রানের পাহাড়ে উঠেছে ভারত।

Follow Us
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ
মমতার হয়ে হয়ে প্রচারে ববি, মর্নিংওয়াকারদের সঙ্গে জনসংযোগ
মমতার হয়ে হয়ে প্রচারে ববি, মর্নিংওয়াকারদের সঙ্গে জনসংযোগ
তৃণমূলের দেখানো পথে এবার SUCI-ও, দেখুন ভিডিয়ো
তৃণমূলের দেখানো পথে এবার SUCI-ও, দেখুন ভিডিয়ো
নির্বাচন কমিশনের অফিসে পেটি-পেটি বাক্সে ফর্ম-৬? ভিডিয়ো পোস্ট অভিষেকের
নির্বাচন কমিশনের অফিসে পেটি-পেটি বাক্সে ফর্ম-৬? ভিডিয়ো পোস্ট অভিষেকের
কোনও সমাজ বিরোধী কার্যকলাপ বরদাস্ত নয়: নির্বাচন কমিশন
কোনও সমাজ বিরোধী কার্যকলাপ বরদাস্ত নয়: নির্বাচন কমিশন
গুজারাটিদের নিয়ে মহুয়ার মন্তব্য, ভবানীপুরে বেকায়দায় TMC?
গুজারাটিদের নিয়ে মহুয়ার মন্তব্য, ভবানীপুরে বেকায়দায় TMC?
৭ এপ্রিলের মধ্যে বিবেচনাধীন সমস্ত ভোটারের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে
৭ এপ্রিলের মধ্যে বিবেচনাধীন সমস্ত ভোটারের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে