Virat Kohli and Rohit Sharma: বিশ্বকাপের পরিকল্পনায় বিরাট-রোহিত, কনফার্ম করে দিলেন ব্যাটিং কোচ!

সীতাংশু আরও বলেন, দক্ষিণ আফ্রিকায় গুরুত্বপূর্ণ সফর নিয়েও গম্ভীরের সঙ্গে রোহিত, বিরাটের বিস্তর আলোচনা হয়েছে। এই মুহূর্তে দু’জনই দুর্দান্ত ফর্মে রয়েছেন। ফলে তাঁদের বাদ দিয়ে ভারতের বিশ্বকাপ দল ভাবাই যাবে না। নিউজিল্যান্ড সিরিজে আরও দুটি ম্যাচ খেলবে ভারত। তার পর দীর্ঘ বিরতিতে যাবেন বিরাট ও রোহিত।

Virat Kohli and Rohit Sharma: বিশ্বকাপের পরিকল্পনায় বিরাট-রোহিত, কনফার্ম করে দিলেন ব্যাটিং কোচ!
রোহিত শর্মা ও বিরাট কোহলিImage Credit source: PTI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 14, 2026 | 2:27 PM

কলকাতা: ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপে ভাবনায় নেই? বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ঘিরে যে জল্পনার সৃষ্টি হয়েছিল, তার অবসান ঘটালেন ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। তিনি বলে দিলেন, এই দুই তারকা ভারতীয় দলের ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশ। তাঁরা নিয়মিতই প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে আলোচনা করছেন। গত বছর অজিত আগরকর জানিয়েছিলেন, ২০২৭ সালের বিশ্বকাপে বিরাট-রোহিত এখনও নিশ্চিত নন। সেই মন্তব্যের পরই প্রশ্ন উঠছিল, আগামী ওয়ান ডে বিশ্বকাপে এই দুই কিংবদন্তিকে দেখা যাবে কি না? আপাতত নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে খেলছেন রো-কো জুটি। দ্বিতীয় ওয়ান ডে-র আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোটাক সেই জল্পনার অবসান ঘটান।

ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক বলেছেন, “বিরাট এবং রোহিত আমাদের পরিকল্পনারই অংশ। এখন যেহেতু ওরা একটাই ফর্ম্যাট খেলছে, যে টিমের বিরুদ্ধেই খেলুক না কেন, ভারত যেন জেতে, ওদের এটাই লক্ষ্য। দলের জন্য ওদের অভিজ্ঞতা অমূল্য। বিরাট আর রোহিত নিয়মিত অন্য ক্রিকেটারদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেয়। কোচ গৌতম গম্ভীরের সঙ্গে ক্রিকেট নিয়েও আলোচনা করেন।

সীতাংশু আরও বলেন, দক্ষিণ আফ্রিকায় গুরুত্বপূর্ণ সফর নিয়েও গম্ভীরের সঙ্গে রোহিত, বিরাটের বিস্তর আলোচনা হয়েছে। এই মুহূর্তে দু’জনই দুর্দান্ত ফর্মে রয়েছেন। ফলে তাঁদের বাদ দিয়ে ভারতের বিশ্বকাপ দল ভাবাই যাবে না। নিউজিল্যান্ড সিরিজে আরও দুটি ম্যাচ খেলবে ভারত। তার পর দীর্ঘ বিরতিতে যাবেন বিরাট ও রোহিত। তাদের আবার তেখা যাবে আইপিএল ২০২৬। সব মিলিয়ে এটি স্পষ্ট ভারতীয় ক্রিকেটে এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ‘রো-কো’ জুটি।

Follow Us