AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VVS Laxman-Rahul Dravid: দ্রাবিড়কে কাছে পেয়েই ঐতিহাসিক ইডেন টেস্টের স্মৃতিতে ডুব লক্ষ্মণের

সম্প্রতি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়েছিলেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়। সেখানে তাঁর দেখা হয় ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের সঙ্গে। তিনি এখন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান। দুই প্রাক্তন সতীর্থর সাক্ষাৎ হবে, আর পুরনো স্মৃতি রোমন্থন হবে না, তাও হয় নাকি! জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে দ্রাবিড়ের সঙ্গে লক্ষ্মণ নিজের এক ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

VVS Laxman-Rahul Dravid: দ্রাবিড়কে কাছে পেয়েই ঐতিহাসিক ইডেন টেস্টের স্মৃতিতে ডুব লক্ষ্মণের
VVS Laxman-Rahul Dravid: দ্রাবিড়কে কাছে পেয়েই ঐতিহাসিক ইডেন টেস্টের স্মৃতিতে ডুব লক্ষ্মণের
| Updated on: Mar 15, 2024 | 12:40 PM
Share

কলকাতা: ক্রিকেটের নন্দনকাননে ২০০১ সালে অজিদের বিরুদ্ধে ঝড় তুলেছিলেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman) ও রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। কলকাতা টেস্টে তাঁদের ৩৭৬ রানের অনবদ্য পার্টনারশিপের কথা আজও ভারতীয় ক্রিকেট প্রেমীদের মুখে মুখে ঘোরে। সম্প্রতি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়েছিলেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়। সেখানে তাঁর দেখা হয় ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের সঙ্গে। তিনি এখন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান। দুই প্রাক্তন সতীর্থর সাক্ষাৎ হবে, আর পুরনো স্মৃতি রোমন্থন হবে না, তাও হয় নাকি! জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে দ্রাবিড়ের সঙ্গে লক্ষ্মণ নিজের এক ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

লক্ষ্মণ তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘আমার পার্টনারের সঙ্গে দেখা হওয়ায় দারুণ লাগল। ২৩ বছর আগে এই দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা সারা দিন ধরে ব্যাটিং করে ওদের হাত থেকে ম্যাচটা বের করে নিয়েছিলাম। রাহুল আর আমি সেই স্মৃতি রোমন্থন করলাম। দারুণ মজা হল।’

২০০১ সালের ঐতিহাসিক টেস্ট ম্যাচে ভিভিএস লক্ষ্মণ ২৮১ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়েছিলেন। আর রাহুল দ্রাবিড় ওই ম্যাচে ১৮০ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। ১৭১ রানে সেই টেস্ট জিতেছিল টিম ইন্ডিয়া। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন ভিভিএস লক্ষ্মণ।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?