
দুবাই: খুবই মজার মানুষ বিরাট কোহলি । ২২ গজে যেমন তাঁর আগ্রাসী মেজাজ দেখা যায়, তেমনই তাঁকে খোশমেজাজেও দেখা যায়। ম্যাচের মাঝে ফিল্ডিংয়ের সময় কখনও নাচ করতে থাকেন কোহলি। কখনও আবার সতীর্থদের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) ভারত বনাম কিউয়ি ম্যাচে এক অবাক করা কাণ্ড ঘটিয়েছেন বিরাট। ম্যাচের মাঝে হঠাৎ করে অক্ষরের পা ধরে ফেলেন বিরাট। তারপর কী হল?
ঘটনাটি ঘটে নিউজিল্যান্ডের ইনিংসে ৪১তম ওভারে। সেই সময় অক্ষর প্যাটেল ভারতকে দারুণ ব্রেক থ্রু দেন। ভারতীয় অলরাউন্ডার তুলে নেন চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার কেন উইলিয়ামসনের উইকেট। তিনি ১২০ বলে ৮১ রানের লড়াকু ইনিংস উপহার দেন। তাঁর উইকেট তুলে নিতেই ভারতের জয় কার্যত নিশ্চিত হয়ে যায়। কারণ কেন যখন আউট হন সেই সময় কিউয়িদের স্কোর ৭ উইকেটে ১৬৯।
কেন উইলিয়ামসন আউট হতেই বিরাট কোহলি পৌঁছে যান অক্ষর প্যাটেলের কাছে। এরপর সেখানে গিয়ে বিরাট তারকা স্পিনার অক্ষরের পা স্পর্শ করার চেষ্টা করেন। হাসতে হাসতে অক্ষর আটকে দেন। এবং দু’জনই এরপর বসে পড়েন। মজার ছলেই হয় পুরো বিষয়টা। নেটদুনিয়ায় বিরাটের কাণ্ডকারখানার ছবি, ভিডিয়ো ভাইরাল হয়েছে।
Bapu😭🙏
Virat went to touch Axar’s feet after he dismissed Kane😭❤#INDvNZ #ViratKohli pic.twitter.com/RdUUebL8A2— cheekufanboy (@cheekufanboy) March 2, 2025
Virat Kohli touching Axar patel’s feet after Kane Williamson wicket
what a guy ❤ pic.twitter.com/ExgH7StXHc— Parijat (@Vkohlic18) March 2, 2025