AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WPL 2024: হ্যারির বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি, সাইকা ইসাকের অনবদ্য বোলিং; হার ওয়ারিয়র্সের

Mumbai Indians vs UP Warriorz: মুম্বইয়ের দুই ওপেনার রান না পেলেও ভরসা দিলেন পরের তিন। ন্যাট সিবার (৪৫), অধিনায়ক হরমনপ্রীত কৌর (৩৩) ও অ্যামেলিয়া কেরের (৩৯) পাশাপাশি লোয়ার অর্ডারে ভরসা দেন সঞ্জীবন সাজানা। মাত্র ১৪ বলে ২২ রান তাঁর ব্যাটে। ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান করে মুম্বই ইন্ডিয়ান্স। লক্ষ্যটা বিশাল নয়। তবে মুম্বইয়ের বোলিং আক্রমণের সামনে অবশ্যই কঠিন ছিল। আর তা আরও কঠিন করে হ্যারির বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি।

WPL 2024: হ্যারির বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি, সাইকা ইসাকের অনবদ্য বোলিং; হার ওয়ারিয়র্সের
Image Credit: WPL
| Updated on: Mar 07, 2024 | 11:13 PM
Share

বেঙ্গালুরু পর্বে ইউপি ওয়ারিয়র্সের কাছে হেরেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে ছিলেন না মুম্বইয়ের নিয়মিত ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। গত ম্যাচে হ্যারি ফিরলেও দিল্লির কাছে হার মুম্বইয়ের। অ্যালিসা হিলির ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে বদলা নিয়ে জয়ে ফিরল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। নজর কাড়লেন হ্যারির টিমে বাংলার বাঁ হাতি স্পিনার সাইকা ইসাক। অন্যদিকে সঞ্জীবন সজানা দেখিয়ে দিলেন তিনি ওয়ান ম্যাচ ওয়ান্ডার নন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

মুম্বই ইন্ডিয়ান্স টিমে বোলিং বিকল্প প্রচুর। এ মরসুমে শবনিম ইসমাইল যোগ দেওয়ায় মুম্বইয়ের বোলিং আরও শক্তিশালী হয়েছে। ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৮ বোলার ব্যবহার করলেন মুম্বই অধিনায়ক হরমনপ্রীত কৌর। যা সিদ্ধান্ত নিচ্ছিলেন, এই ম্যাচে সবই সফল। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক। তাঁর বিশ্বাস ছিল বোলিং আক্রমণের উপর। বোর্ডে কতটা রান যথেষ্ট তা বোঝা কঠিন যদিও।

মুম্বইয়ের দুই ওপেনার রান না পেলেও ভরসা দিলেন পরের তিন। ন্যাট সিবার (৪৫), অধিনায়ক হরমনপ্রীত কৌর (৩৩) ও অ্যামেলিয়া কেরের (৩৯) পাশাপাশি লোয়ার অর্ডারে ভরসা দেন সঞ্জীবন সাজানা। মাত্র ১৪ বলে ২২ রান তাঁর ব্যাটে। ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান করে মুম্বই ইন্ডিয়ান্স। লক্ষ্যটা বিশাল নয়। তবে মুম্বইয়ের বোলিং আক্রমণের সামনে অবশ্যই কঠিন ছিল। আর তা আরও কঠিন করে হ্যারির বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি।

শবনিম ইসমাইলকে শুরুতেই চার ওভারের স্পেল করান হরমনপ্রীত। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ইউপি ক্যাপ্টেন অ্যালিসা হিলির উইকেট! পাওয়ার প্লে-তে আর দুটি উইকেট সাইকা ইসাক ও হেইলি ম্যাথুজের। গত সংস্করণে অনবদ্য বোলিং করেছিলেন সাইকা। এ মরসুমে ছন্দ খুঁজে পাচ্ছিলেন না। টুর্নামেন্ট এগিয়েছে সাইকার পারফরম্যান্সে উন্নতি হয়েছে। এ দিন তিন উইকেট তাঁর ঝুলিতে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট অবশ্যই গ্রেস হ্যারিসের।

দীপ্তি শর্মা হাফসেঞ্চুরি করলেও ততক্ষণে আর কিছুই বাকি নেই। সজানা তিনটি ক্যাচ নেন, এর মধ্যে একটি দর্শনীয় ক্যাচও রয়েছে। উইকেটও নিয়েছেন তিনি। হ্যারির ক্যাপ্টেন্সি, টিম গেমে ৪২ রানের বিশাল ব্যবধানে জয় মুম্বই ইন্ডিয়ান্সের।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?