
বক্সের বাইরে থেকে ফ্রি কিক পেল ইস্টবেঙ্গল। সুযোগটি সম্পূর্ণ নষ্ট করলেন রশিদ। ৮৪ মিনিটেও গোল শোধ করতে পারল না ইস্টবেঙ্গল।
৮০ মিনিট খেলা অতিক্রান্ত, এখনও ১-০ ফলে এগিয়ে সবুজ-মেরুন। খুঁজেই পাওয়া যাচ্ছে না ইস্টবেঙ্গলকে। কোথায় আক্রমণ? অযথা ফাউল করে চাপ বাড়াচ্ছেন ইস্টবেঙ্গল খেলোয়াড়রা।
জলিনস্কির দুরন্ত হেড সেভ করে দিলেন বাগানের বিশাল কাইথ! মেহতাব ও জলিনস্কির মধ্যে ফাঁকা থাকার ফলেই এই সুযোগটা পেল লাল-হলুদ। নাহলে গোটা ম্যাচে আক্রমণ করছে মোহনবাগানই। ৬৭ মিনিটেও ১-০ এগিয়ে সবুজ-মেরুন।
উঠে গেলেন সাহাল আব্দুল সামাদ। নামলেন মণবীর সিং।
সন্দীপ মান্ডি ও বিপিন সিং উঠে গেলেন। মাঠে নামলেন পিভি বিষ্ণু ও একে লোবা। ৫৯ মিনিটেও গোল শোধ করতে পারল না ইস্টবেঙ্গল।
ড্র্যাজিচকে ফাউলের পরেই ঝামেলা শুরু দুই দলের ফুটবলারদের। দুই দলের খেলোয়াড়রাই মাথা গরম করছেন। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলছেন মোহনবাগানের ফুটবলাররা।
প্রথমার্ধে ১-০ পিছিয়ে ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে কি তারা গোল করতে পারবে?
অবশেষে শেষ হল প্রথমার্ধ। ১-০ গোলে এগিয়ে রয়েছে মোহনবাগান। ৪৫ মিনিটের মাথায় বাগানের হয়ে গোল করেছেন সমীর জেলকোভিচ।
অনেকক্ষন ধরে চেষ্টা করে করে অবশেষে গোল করল মোহনবাগান। সমীর জেলকোভিচ বক্সের বাইরে থেকে বল পেয়ে বুক দিয়ে বল নামিয়ে গোল করে চলে গেলেন। ৪৫ মিনিট খেলা অতিক্রান্ত, ১-০ এগিয়ে মোহনবাগান।
বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট মারলেন ছাংতে, কোনও মতে বাঁচিয়ে দিলেন লাচেঙপা। এর মধ্যে আবার গোল লক্ষ্য করে শট বাগানের কিন্তু এটাও বাঁচালেন লাল-হলুদ গোলকিপার।
দুই দলই ক্রমাগত চাপ বাড়াচ্ছে, কিন্তু কেউ গোল পায়নি। বেশ কিছু সুযোগ মিস করেছে দুই দলই। ৩১ মিনিট খেলা অতিক্রান্ত।
অনবদ্য একটি সুযোগ পেয়েছিলেন বাগানের ছাংতে। গোলকিপারকে একা পেয়েও কেন পাস বাড়াতে গেলেন তিনি? পাস পাওয়ার মতো কেউ না থাকায় দুর্দান্ত আক্রমণ মিস করল মোহনবাগান। ২০ মিনিট খেলা হয়ে গেলেও কোনও গোল এল না।
একটুর জন্য সুযোগ নষ্ট করল মোহনবাগান। বক্সের বাইরে থেকে ২-৩ জনকে কাটিয়ে দুর্বল শট মারেন লি আরউইন, যা সহজেই সেভ দিয়ে দেন লাচেঙপা।
অনবদ্য বিশাল কাইথ। ম্যাচের ৬ মিনিটের মাথায় দুরন্ত সুযোগ পেয়েছিলেন ইস্টবেঙ্গলের এডমুন্ড কিন্তু বিশালকে একা পেয়েও গোল করতে পারলেন না তিনি।
শুরু হচ্ছে খেলা। তার আগে প্রথমে বাজল বন্দে মাতরম, তারপরে বাজল ভারতের জাতীয় সঙ্গীত। আজকের ম্যাচে রেফারি প্রান্তিক মণ্ডল। মাঠের অনেক প্রান্তই ফাঁকা রয়েছে আজ। ডার্বি হলেও এখনও ভরেনি যুবভারতী।
লাল-হলুদ জার্সিতে আজ শুরু করবেন যাঁরা-
লাচেঙপা (গোলকিপার), লালচুংনুঙ্গা, হার্দিক ভাট, সন্দীপ মান্ডি, এডমুন্ড, দানি রামিরেজ, মহম্মদ রশিদ, জয় গুপ্তা, বিপিন সিং, দিয়েগো জিভুলিচ, জিকসন সিং
বাগানের হয়ে আজ শুরু করবেন-
বিশাল কাইথ (গোলকিপার), মেহতাব সিং, রাহুল ভেকে, সমীর জেলকোভিচ, সাহাল আব্দুল সামাদ, লি আরউইন, ছাংতে, আলবার্তো রদ্রিগেজ, অভিষেক টেকচ্যাম সিং, দীপক টাংরি, ডেজান ড্র্যাজিচ
প্রায় দেড় মাসের কিছু সময়ের মধ্যেই আবার মুখোমুখি কলকাতার দুই প্রধান, ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আইএফএ শিল্ডের ফাইনালে আজ মুখোমুখি দুই প্রধান। এর আগে দেড় মাস আগে ডুরান্ড ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। আজকেও কি একই ঘটনার পুনরাবৃত্তি হবে? নাকি আজ বাজিমাত করবে মোহনবাগান এসজি?