AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhawanipore FC: লা লিগা যুব টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন ভবানীপুর, রোহিতের মতো সেলিব্রেশন!

LALIGA Youth Tournament: মালয়েশিয়ায় লা লিগা যুব টুর্নামেন্টে ওলে এফসির বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জিতেছিল ভবানীপুর। এরপর জুনিয়র এফসিকে একডজন গোলে হারায় কলকাতার এই অ্যাকাডেমি। নান্দা ফুটসল অ্যাকাডেমির বিরুদ্ধে ৪-০ ব্যবধানে জয়। লেস্তারি জুনিয়র এফসিকে ২-০ ব্যবধানে হারায় ভবানীপুর। গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে চারটিই জয়।

Bhawanipore FC: লা লিগা যুব টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন ভবানীপুর, রোহিতের মতো সেলিব্রেশন!
Image Credit: OWN Arrangement
| Updated on: Jul 14, 2024 | 7:49 PM
Share

লা লিগা যুব টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া ফুটবল অ্যাকাডেমি। ভারতের প্রথম দল হিসেবে এই টুর্নামেন্টে অংশ নিয়েছে ভবানীপুর। প্রথম বারই অপরাজিত চ্যাম্পিয়ন। মালয়েশিয়ায় হয়েছে এ বারের প্রতিযোগিতা। ১১ জুলাই থেকে শুরু হয়েছিল। এ দিন ছিল ফাইনাল। চ্যাম্পিয়ন হয়ে রোহিত শর্মার মতো সেলিব্রেশন ভবানীপুর ক্য়াপ্টেনের। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ট্রফি নিতে যাওয়ার সময় রিক ফ্লেয়ার স্ট্রুট করতে দেখা যায় রোহিতকে। কাতার বিশ্বকাপ জিতে লিওনেল মেসি, গত আইপিএলে কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারও এমন করেছিলেন। খুদেদের মধ্যেও যে সেই আনন্দটা ছড়িয়ে পড়েছে, তা পরিষ্কার।

মালয়েশিয়ায় লা লিগা যুব টুর্নামেন্টে ওলে এফসির বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জিতেছিল ভবানীপুর। এরপর জুনিয়র এফসিকে একডজন গোলে হারায় কলকাতার এই অ্যাকাডেমি। নান্দা ফুটসল অ্যাকাডেমির বিরুদ্ধে ৪-০ ব্যবধানে জয়। লেস্তারি জুনিয়র এফসিকে ২-০ ব্যবধানে হারায় ভবানীপুর। গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে চারটিই জয়। কোনও গোল খায়নি ভবানীপুর। গোল করেছে ২১টি!

প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ডেস্টিনি অ্যাকাডেমিকে ৫-০ ব্যবধানে হারায় ভবানীপুর। সেমিফাইনালে লেস্তারি জুনিয়র এফসির বিরুদ্ধে ১-০ জয়। ফাইনালে ভবানীপুরের প্রতিপক্ষ ছিল ভাচিরালাই ইউনাইটেড। ১-০ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন ভবানীপুর। ট্রফি নিয়ে সেলিব্রেশন ছিল দেখার মতো। ট্রফি নেওয়ার সময় অবশ্য নয়। টিমের বাকি সতীর্থরা অপেক্ষা করছিলেন সেলিব্রেশনের জন্য। ট্রফি নিয়ে তাদের দিকে রোহিতের মতোই হেঁটে গেলেন ভবানীপুর অ্যাকাডেমি ক্যাপ্টেন।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী