AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup : ঘরের মাঠে লজ্জার হার ফেভারিটদের, বড় জয় ইংল্যান্ডের!

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শনাকা। এই বিশ্বকাপে টানা ফ্লপ জোস্ বাটলার। আরেক ওপেনার, প্রাক্তন নাইট ফিল সল্ট খেললেন ৬২ রানের এক দুর্দান্ত ইনিংস। এছাড়া কেউই সেভাবে রান পান নি। অধিনায়ক হ্যারি ব্রুক (১৪) থেকে উইল জ্যাক্স (২১), চলেন নি কেউই।

T20 World Cup : ঘরের মাঠে লজ্জার হার ফেভারিটদের, বড় জয় ইংল্যান্ডের!
Image Credit: Viraj Kothalawala/MB Media/Getty Images
| Edited By: | Updated on: Feb 22, 2026 | 7:13 PM
Share

কলকাতা : ২০২৩ এশিয়া কাপ ফাইনাল মনে আছে ? এই কলম্বোতেই ভারতের সামনে মাত্র ৫০ রানে গুটিয়ে গিয়েছিলেন কুশল মেন্ডিসরা। ১০ উইকেটে জিতেছিল ভারত। আজকের শ্রীলঙ্কার ব্যাটিং দেখলে একসময়ের ৫০ রানে অল আউটের দুঃস্বপ্ন হয়ত ফিরতেই পারত শ্রীলঙ্কা ভক্তদের। হল না অধিনায়ক দাসুন শনাকার জন্য। ৫১ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটের প্রথম ম্যাচেই অ্যাডভান্টেজ ইংল্যান্ড।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শনাকা। এই বিশ্বকাপে টানা ফ্লপ জোস বাটলার। আর এক ওপেনার, প্রাক্তন নাইট ফিল সল্ট খেললেন ৬২ রানের এক দুর্দান্ত ইনিংস। এছাড়া কেউই সেভাবে রান পান নি। অধিনায়ক হ্যারি ব্রুক (১৪) থেকে উইল জ্যাক্স (২১), চলেন নি কেউই। দিলশান মধুশঙ্কা ও মহিশ থিক্শানা পেয়েছেন ২ উইকেট। ৩ উইকেট নিয়েছেন দুনিথ ওইল্লালাগে। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই হতাশা লঙ্কাদ্বীপে। ৯, ৬, ৪, ০ – শুনলে কোনও ওটিপি নম্বর মনে হতে পারে, কিন্তু আদপে এটি শ্রীলঙ্কার প্রথম চার জন ব্যাটারের রান। একসময় ৩৪ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল শ্রীলঙ্কার। সেখান থেকে কোনওরকমে চেষ্টা শুরু করেছিলেন অধিনায়ক। শেষে আদিল রশিদের বলে তিনি (২৪ বলে ৩০) আউট হতেই যাবতীয় বাঁধন ভেঙে পড়ে লঙ্কা বাহিনীর। শেষ অবধি ৯৫ রানে অল আউট হয়ে ৫১ রানে হার শ্রীলঙ্কার। মাত্র ২২ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন উইল জ্যাক্স। দুটি করে উইকেট আর্চার, লিয়াম ডসন ও আদিল রশিদের।

শ্রীলঙ্কার পরবর্তী নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে। দুই দলই আগের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট পেয়ে রয়েছে। ফলত, চাপ শ্রীলঙ্কারই। এক ম্যাচ হারলেও এখন বিশ্বকাপ থেকে বিদায়ের সম্ভাবনা তৈরী হবে সহ-আয়োজকদের জন্য।

Follow Us
ভোটে প্রচারের ফাঁকে কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী মদন মিত্র?
ভোটে প্রচারের ফাঁকে কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী মদন মিত্র?
ভাতারে দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা, সংঘর্ষে জখম কয়েকজন
ভাতারে দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা, সংঘর্ষে জখম কয়েকজন
কালিয়াচককাণ্ডে চলছে ধরপাকড়, কী কী অভিযোগ?
কালিয়াচককাণ্ডে চলছে ধরপাকড়, কী কী অভিযোগ?
ছাড় পেল না কেন্দ্রীয় বাহিনীও, কী চলছে সাঁইথিয়ায়?
ছাড় পেল না কেন্দ্রীয় বাহিনীও, কী চলছে সাঁইথিয়ায়?
কড়া কমিশন, ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ
কড়া কমিশন, ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ
কলকাতার নগরপালের প্রশ্নের মুখে কালীঘাট থানার ওসি, কেন?
কলকাতার নগরপালের প্রশ্নের মুখে কালীঘাট থানার ওসি, কেন?
চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে কমিশনে কী অভিযোগ বিজেপির?
চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে কমিশনে কী অভিযোগ বিজেপির?
'প্রার্থী পদই প্রত্যাহার করে নেব, যদি...', চ্যালেঞ্জ বিজেপি প্রার্থীর
'প্রার্থী পদই প্রত্যাহার করে নেব, যদি...', চ্যালেঞ্জ বিজেপি প্রার্থীর
বিহারে যে দল গো-হারা, সেই দল বাংলায় এসেছে ছাপ ফেলতে?
বিহারে যে দল গো-হারা, সেই দল বাংলায় এসেছে ছাপ ফেলতে?
সোনা, টাকা-পয়সা নয়, হাসনাবাদে রান্নাঘর থেকে লোপাট জোড়া সিলিন্ডার
সোনা, টাকা-পয়সা নয়, হাসনাবাদে রান্নাঘর থেকে লোপাট জোড়া সিলিন্ডার