Fifa World Cup : আমেরিকাকে তোপ, বিশ্বকাপ থেকে নাম তোলার হুমকি ইরানের!

কয়েকদিন আগেই আর এক আয়োজক দেশ মেক্সিকোতেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। কুখ্যাত ড্রাগ ডিলার 'এল মেনচো'র হত্যা ঘিরে মেক্সিকো জুড়ে শুরু হয়েছিল বিক্ষোভ, অবরোধ। মেক্সিকো থেকেও বয়কটের হুমকি দেওয়া হয়েছে।

Fifa World Cup : আমেরিকাকে তোপ, বিশ্বকাপ থেকে নাম তোলার হুমকি ইরানের!
Image Credit source: AP, Getty Images

| Edited By: Moumita Das

Mar 01, 2026 | 6:16 PM

কলকাতা : নতুন বছরের শুরুতেই যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্যে। আবার যুদ্ধের সিঁদুরে মেঘ দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশে। এবার সম্মুখসমরে ইরান ও ইজরায়েল। শনিবার সকালে ইরানে হামলা চালিয়েছিল ইজরায়েল ও আমেরিকা। তাদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র, মিসাইল আঘাত হেনেছে ইরানে। প্রয়াত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই ও তাঁর পরিজনেরা। এরপর থেকেই পাল্টা প্রত্যাঘাত শুরু করেছে ইরান। আমেরিকার বন্ধু দেশ অর্থাৎ আরব, কুয়েত, বাহরিন, ইরাক ও জর্ডনেও হামলা চালিয়েছে ইরান। বিমান সংস্থাগুলি আরব ও তার সংলগ্ন দেশগুলিতে যাওয়ার সব বিমান বন্ধ করে দিয়েছে। ফলে সমস্যায় প্রচুর যাত্রী। ইতিমধ্যেই আসন্ন ফুটবল বিশ্বকাপ নিয়ে বড় খবর পেলেন ক্রীড়াপ্রেমীরা।

ফুটবল বিশ্বকাপ শুরু হবে আগামী জুন মাসে। ১১ জুন থেকে ১৯ জুলাই আমেরিকা, মেক্সিকো, কানাডায় বসতে চলেছে ফুটবলের আসর। ইতিমধ্যেই বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ইরান। ইরানের ফুটবল সংস্থার প্রেসিডেন্ট মেহদী তাজ জানিয়েছেন,”আমেরিকা ও ইজরায়েলের এই যুদ্ধের সময় আমেরিকায় গিয়েই ফুটবল খেলা অর্থহীন। যা ঘটছে তার জন্য দায়ী আমেরিকাই। আমরা চিন্তাভাবনা করব।” গ্ৰুপ জি-তে মিশর, বেলজিয়াম ও নিউজিল্যান্ডের সঙ্গে একসঙ্গে রয়েছে ইরান দল। তাদের প্রাক-ম্যাচ ট্রেনিং হওয়ার কথা আমেরিকার অ্য়ারিজোনা প্রদেশে। গ্রুপ পর্বে ইরানের সব ম্যাচই আমেরিকায়। ইরান ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসবেন ফিফা সচিব। কয়েকদিন আগেই আর এক আয়োজক দেশ মেক্সিকোতেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। কুখ্যাত ড্রাগ ডিলার ‘এল মেনচো’র হত্যা ঘিরে মেক্সিকো জুড়ে শুরু হয়েছিল বিক্ষোভ, অবরোধ। মেক্সিকো থেকেও বয়কটের হুমকি দেওয়া হয়েছে।

শনিবার তেহরানে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার জবাবে ইরানও তেল আভিভ, দুবাই বিমানবন্দর, আবু ধাবিসহ একাধিক জায়গায় হামলা চালিয়েছে। তবে বিশ্বকাপ শুরুর প্রায় ৩ মাস আগে শুরু হওয়া এই যুদ্ধের কালো ছায়া নিঃসন্দেহে কপালে চিন্তার ভাঁজ ফেলবে ফিফা কর্তা ও বিশ্বজুড়ে থাকা ফুটবল সমর্থকদের।