AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Messi: মন ভার হবে মেসি ভক্তদের, অবসর নিয়ে অকপট LM10

মেসির অবসর প্রসঙ্গ উঠলেই চোখ ছলছল করে ওঠে তাঁর অনুরাগীদের। ৩৬ বছরের মেসি আজও মাঠে নামলে ফুল ফোটান। কেরিয়ারে ইতি টানার প্রসঙ্গ নিয়ে এ বার অকপট আর্জেন্টিনার (Argentina) অধিনায়ক লিওনেল মেসি।

Lionel Messi: মন ভার হবে মেসি ভক্তদের, অবসর নিয়ে অকপট LM10
Lionel Messi: মন ভার হবে মেসি ভক্তদের, অবসর নিয়ে অকপট LM10Image Credit: X
| Updated on: Mar 28, 2024 | 1:26 PM
Share

কলকাতা: আর্জেন্টাইন সুপারস্টার চিরতরে বুটজোড়া তুলে রাখবেন… আর লিওনেল মেসির (Lionel Messi) পায়ের জাদু দেখা যাবে না… এমনটা কোনও মেসিভক্তই চাইবেন না। যে কারণে মেসির অবসর প্রসঙ্গ উঠলেই চোখ ছলছল করে ওঠে তাঁর অনুরাগীদের। ৩৬ বছরের মেসি আজও মাঠে নামলে ফুল ফোটান। কেরিয়ারে ইতি টানার প্রসঙ্গ নিয়ে এ বার অকপট আর্জেন্টিনার (Argentina) অধিনায়ক লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন সুপারস্টারের যে কথা শুনে তাঁর ভক্তদের মন ভারাক্রান্ত হতে পারে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসিকে তাঁর অবসর নেওয়ার পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। ইন্টার মায়ামি এখন মেসির ঠিকানা। তিনি জানান এখনই ফুটবলের পাট চুকিয়ে দেওয়ার ইচ্ছে তাঁর নেই। অবসর এই প্রসঙ্গে মেসি বলেন, ‘যখন আমার মনে হবে যে আমি আর পারফর্ম করতে পারছি না, খেলাটা আর উপভোগ করছি না বা আর সতীর্থদের সাহায্য করতে পারছি না, তখন বুঝে যাব আমার খেলার সময় শেষ।’

এলএম টেন সেখানেই থেমে না থেকে বলেন, ‘আমি বড় আত্মসমালোচক। তাই আমি বুঝি কখন আমি ভালো খেলছি, আর ঠিক কখন খারাপ খেলছি। যখন আমার মনে হবে এখন সেই সিদ্ধান্তটা নেওয়ার সময় এসেছে, আমার বয়স কত তা মনে না রেখেই আমি অবসরের সিদ্ধান্ত নেব।’ ফুটবল অন্ত প্রাণ মেসি অবশ্য জানিয়েছেন, যদি খেলার সঙ্গে তাঁর ভালো লাগার অনুভূতিটা থাকে, তা হলে তিনি সব সময় চেষ্টা করবেন খেলতে। কারণ, তিনি খেলতেই ভালোবাসেন এবং কীভাবে খেলতে হয় সেটাও ভালো জানেন।

গত বছরের জুলাইতে আর্জেন্টিনার এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানিয়েছিলেন, বয়সের কারণে তাঁর অবসর আর বেশি দূরে নয়। তবে তিনি এও জানিয়েছিলেন যে, তিনি অবসর নিয়ে এখনই কিছু ভাবেননি। বরং প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত উপভোগ করায় তিনি বিশ্বাসী।

Follow Us
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১