ISL, Mohun Bagan: দলের জয়ে অবদান, প্রিয়জনকে গোল উপহার লিস্টন কোলাসোর
East Bengal vs Mohun Bagan Super Giant: এ মরসুমে ইস্টবেঙ্গল-মোহনবাগান আর একতরফা ছিল না। গত মরসুম পর্যন্তও ডার্বি মানেই মোহনবাগান জিতবে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। টানা আটটি ডার্বি জিতেছিল মোহনবাগান। এ মরসুমে ডুরান্ড কাপে সেই ধাক্কা সামলে ওঠে ইস্টবেঙ্গল। টানা আটটি হারের পর একটি জয়। যদিও ডুরান্ড ফাইনালে ফের হার ইস্টবেঙ্গলের।

বড় ম্যাচ। নায়ক হওয়ার সেরা মঞ্চ। আর এই মঞ্চে সফল লিস্টন কোলাসো। ইন্ডিয়ান সুপার লিগের ফিরতি ডার্বিতে ৩-১ ব্যবধানে জিতেছে মোহনবাগান। শুরুটা যদিও ভালো হয়নি। ম্যাচের ১২ মিনিটেই পেনাল্টি থেকে গোলের সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। স্পট কিক নেন ইস্টবেঙ্গল অধিনায়ক লিস্টন কোলাসো। দুর্দান্ত অনুমান মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথের। পেনাল্টি বাঁচিয়ে দেন তিনি। মোহনবাগানের তিন গোলের দুটি দুই বিদেশি। আর একটি গোল লিস্টন কোলাসোর। বড় ম্যাচের এই গোল প্রিয়জনকে উপহার। আর কী বলছেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এ মরসুমে ইস্টবেঙ্গল-মোহনবাগান আর একতরফা ছিল না। গত মরসুম পর্যন্তও ডার্বি মানেই মোহনবাগান জিতবে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। টানা আটটি ডার্বি জিতেছিল মোহনবাগান। এ মরসুমে ডুরান্ড কাপে সেই ধাক্কা সামলে ওঠে ইস্টবেঙ্গল। টানা আটটি হারের পর একটি জয়। যদিও ডুরান্ড ফাইনালে ফের হার ইস্টবেঙ্গলের। সুপার কাপে বদলা নেয় তারা। বছরের শুরুতে আন্তোনিও লোপেজ হাবাসের হাতে পড়তেই মোহনবাগান ফের পুরনো মেজাজে।
মরসুমের শুরু থেকে মোহনবাগানের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন হাবাস। কোচের দায়িত্ব নিয়ে প্রথমেই ডার্বি। ০-২ পিছিয়ে থেকে ড্র করেছিল মোহনবাগান। এ বার দুর্দান্ত জয়। ম্যাচ শেষে অন্যতম গোলদাতা লিস্টন কোলাসো বলেন, ‘এই গোল আমার ভালোবাসার মানুষকে উপহার দিতে চাই। ওর নাম ব্রেনার। পাশাপাশি অবশ্যই মোহনবাগান সমর্থকদের।’ ডার্বি জিতে পয়েন্ট টেবলের শীর্ষে মোহনবাগান। এখানেই আত্মতুষ্ট হতে নারাজ লিস্টনরা। লক্ষ্য প্রতি ম্যাচ ধরে এগনো এবং লিগ শিল্ড জয়।
