ISL, Mohun Bagan: অঙ্ক সামান্য কঠিন, উত্তম কুমারের ‘সেই সংলাপ’ই হাবাসের প্রেরণা!
Mohun Bagan Super Giant vs Jamshedpur FC: শুক্রবার ঘরের মাঠে জামশেদপুর এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান। কোচ আন্তোনিও লোপেজ হাবাসের নজরে প্রথম দুইয়ে নয়, শীর্ষস্থান। ওডিশার বিরুদ্ধে ড্রয়ের পর জয়ে ফিরতে মরিয়া সবুজ-মেরুন। ১৫ ম্যাচে বাগানের ঝুলিতে ৩০ পয়েন্ট। ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে ওডিশা। মোহনবাগান ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল চোট সারিয়ে এখন অনেকটাই সুস্থ। শুক্রবার মাঠে নামবেন কিনা তা ম্যাচের দিনই ঠিক করবেন কোচ হাবাস।

গত বারের চ্যাম্পিয়ন মোহনবাগান। এ বারের ইন্ডিয়ান সুপার লিগের মাঝপথে খেই হারানোটাই অস্বস্তি হয়ে দাঁড়ায়। আন্তোনিও লোপেজ হাবাস দায়িত্ব নেওয়ার পর চ্যাম্পিয়নের মেজাজে ফিরেছে মোহনবাগান। তবে লিগ টেবলে শীর্ষস্থানটা দখল করতে সমস্যা হচ্ছে। গত ম্যাচে ওডিশা এফসিকে হারাতে পারলে তখনই শীর্ষে উঠত মোহনবাগান। লিগ টেবলের যা পরিস্থিতি মোহনবাগান ধারাবাহিকতা ধরে রাখতে পারলে যে কোনও দিনই শীর্ষে উঠবে। আজ ওডিশা বনাম ইস্টবেঙ্গল ম্যাচ রয়েছে। ওডিশা পয়েন্ট নষ্ট করলে এবং মোহনবাগান আগামী কাল জিতলেই শীর্ষে। আন্তোনিও লোপেজ হাবাসের প্রেরণা যেন উত্তম কুমারের সেই সংলাপ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
শুক্রবার ঘরের মাঠে জামশেদপুর এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান। কোচ আন্তোনিও লোপেজ হাবাসের নজরে প্রথম দুইয়ে নয়, শীর্ষস্থান। ওডিশার বিরুদ্ধে ড্রয়ের পর জয়ে ফিরতে মরিয়া সবুজ-মেরুন। ১৫ ম্যাচে বাগানের ঝুলিতে ৩০ পয়েন্ট। ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে ওডিশা। মোহনবাগান ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল চোট সারিয়ে এখন অনেকটাই সুস্থ। শুক্রবার মাঠে নামবেন কিনা তা ম্যাচের দিনই ঠিক করবেন কোচ হাবাস। এ দিকে চোটের জন্য শুক্রবারও অনিশ্চিত সাহাল আব্দুল সামাদ। শুরু থেকে খেলতে পারেন অনিরুদ্ধ থাপা।
নায়ক সিনেমায় উত্তম কুমার যেমন বারবার বলেছেন, শীর্ষে ওঠাই তাঁর লক্ষ্য, হাবাসও যেন তাই বলছেন। জামশেদপুর ম্যাচ নিয়ে বলছেন, ‘শীর্ষে ওঠাই আমাদের লক্ষ্য। ওডিশা ম্যাচ অতীত। নজর এখন জামশেদপুর ম্যাচে। প্রত্যেক ম্যাচ আলাদা। তার জন্য আলাদা পরিকল্পনা। জামশেদপুর দারুণ খেলছে। ওদের দলে বেশ কয়েকজন ভালো ফুটবলার আছে, যারা ম্যাচের রং বদলে দিতে পারে। ওডিশা ম্যাচে অনেক সুযোগ পেয়েও গোল করতে পারিনি। তবে এ নিয়ে বিশেষ চিন্তিত নই। কারণ, সুযোগ তৈরি করাটাই আসল চ্যালেঞ্জ। সেটা করতে পারলে গোলের মুখ ঠিক খুলতে পারব। অনেক কম সময়ের মধ্যে অধিক ম্যাচ খেলতে হচ্ছে। ফলে ফুটবলারদের নিয়ে ঝুঁকি নিতে চাই না।’
চোট থাকা ফুটবলারদের সেরা ওঠার জন্য পর্যাপ্ত সুযোগই দিতে চান হাবাস। আধাফিট ফুটবলার নামিয়ে অযথা ঝুঁকি নিতে নারাজ মোহনবাগানের এই স্প্যানিশ কোচ। তাঁর রিজার্ভ বেঞ্চ যথেষ্ঠ শক্তিশালী।
