AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Derby: ১০ মার্চ ফিরতি ডার্বি বাতিল, মরসুমের শেষ ইস্ট-মোহন লড়াই সরতে পারে কলকাতা থেকে?

Mohun Bagan vs East Bengal: ডুরান্ড কাপে ছিল মরসুমে প্রথম ডার্বি। তাতে ইস্টবেঙ্গল জিতেছে। ডুরান্ড কাপের ফাইনাল, অর্থাৎ দ্বিতীয় ডার্বিতে মোহনবাগান। আবার সুপার কাপে, তৃতীয় ডার্বিতে জয় পেয়েছে ইস্টবেঙ্গল। আইএসএলের প্রথম ডার্বিতে ড্র হয়েছিল। সে দিক থেকে দেখলে ২-১ এগিয়ে রয়েছে কার্লেস কুয়াদ্রাতের লাল-হলুদ। সেই কারণেই এই ম্যাচ যুবভারতীতে খেলতে চায় ইস্টবেঙ্গল।

Kolkata Derby: ১০ মার্চ ফিরতি ডার্বি বাতিল, মরসুমের শেষ ইস্ট-মোহন লড়াই সরতে পারে কলকাতা থেকে?
Kolkata Derby: ১০ মার্চ ফিরতি ডার্বি বাতিল, মরসুমের শেষ ইস্ট-মোহন লড়াই সরতে পারে কলকাতা থেকে?
| Edited By: | Updated on: Mar 01, 2024 | 4:12 PM
Share

কলকাতা: আলোচনা শুরু হয়ে গিয়েছিল আগে থেকেই। ইন্ডিয়ান সুপার লিগের ফিরতি কলকাতা ডার্বি (Kolkata Derby) হওয়ার কথা ছিল ১০ মার্চ। তা নিয়ে যে আশঙ্কা রয়েছে, তৃণমূলের ব্রিগেড ঘোষণার সময়ই মনে হয়েছিল। তাই বাস্তব হল। ওই দিন পুলিশ কোনও ভাবেই ডার্বির মতো বড় ম্যাচ আয়োজন করতে রাজি নয়। তাই ১০ তারিখের ডার্বি বাতিল। কবে হতে পারে মরসুমের শেষ ডার্বি? এফএসডিএল এ নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। আইএসএলের সূচি যা, তাতে মার্চের শেষের দিকে হতে পারে কলকাতা ডার্বি।

আজ, শুক্রবারই বিধাননগর পুলিশের সঙ্গে বৈঠক ছিল আয়োজক ইস্টবেঙ্গলের। ওই সভাতেই লাল-হলুদ কর্তাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, কোনও ভাবেই ৯ ও ১০ মার্চ ডার্বির মতো বড় ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। যেখানে বিপুল জনতা মাঠে হাজির থাকবেন। পুলিশের তরফে অবশ্য বলা হয়েছে, ১০ মার্চ রবিবারের বদলে সোমবার ডার্বি আয়োজন করা যেতে পারে। কিন্তু ডার্বির মতো উত্তেজক ম্যাচ এফএসডিএল উইক-এন্ডেই চায়। ফলে ১১ মার্চ, সোমবার কোনও ভাবেই ইস্ট-মোহন ম্যাচ আয়োজন করতে রাজি হবে না। কারণ ১৩ মার্চ মোহনবাগানের ম্যাচ রয়েছে আইএসএলে। এ ক্ষেত্রে একটা সমাধান, ১০ মার্চের ডার্বি সরে যেতে পারে কলকাতা থেকে। ভিন রাজ্যে হতে পারে এই ডার্বি। তাতেও রয়েছে সমস্যা। মরসুমের শেষ ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল কোনও ভাবেই ভিন রাজ্যে ডার্বি আয়োজন করতে রাজি নয়। এই জটিলতা মেটাতে দ্রুত বৈঠকে বসবে আইএসএলের আয়োজকরা।

ডুরান্ড কাপে ছিল মরসুমে প্রথম ডার্বি। তাতে ইস্টবেঙ্গল জিতেছে। ডুরান্ড কাপের ফাইনাল, অর্থাৎ দ্বিতীয় ডার্বিতে মোহনবাগান। আবার সুপার কাপে, তৃতীয় ডার্বিতে জয় পেয়েছে ইস্টবেঙ্গল। আইএসএলের প্রথম ডার্বিতে ড্র হয়েছিল। সে দিক থেকে দেখলে ২-১ এগিয়ে রয়েছে কার্লেস কুয়াদ্রাতের লাল-হলুদ। সেই কারণেই এই ম্যাচ যুবভারতীতে খেলতে চায় ইস্টবেঙ্গল। তাতে সমর্থকদের পাশে পাবে টিম। পরিবর্তিত পরিস্থিতিতে কী হবে, সেটাই দেখার।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত