Gurnoor Brar: হঠাৎ ভাইরাল চ্যাটের স্ক্রিনশট, কিউয়ি সিরিজের মধ্যে বিতর্কে গুরনুর ব্রার!

BCCI: ২০২৩ সালের ১৩ জুন ভারতের হয়ে অভিষেক হয় গুরনুর ব্রারের। পাঞ্জাবের ৬ ফুট ৫ ইঞ্চির এই পেসার এই মুহূর্তে জাতীয় দলে নিজের জায়গা পাকা করার চেষ্টা করছেন। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে ১৪ উইকেট। আজ, বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচেও খেলেছেন তিনি।

Gurnoor Brar: হঠাৎ ভাইরাল চ্যাটের স্ক্রিনশট, কিউয়ি সিরিজের মধ্যে বিতর্কে গুরনুর ব্রার!
গুরনুর ব্রারImage Credit source: Getty Images

|

Nov 04, 2026 | 12:23 PM

নয়াদিল্লি: হঠাৎ করেই চর্চায় উঠে এসেছেন ভারতীয় দলের পেসার গুরনুর ব্রার। তাঁকে ঘিরে শুরু হয়েছে সোশাল মিডিয়ায় একাধিক বিতর্ক। তাঁর নাম জড়িয়ে ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট ও একটি আপত্তিজনক ছবি রেডিট, এক্সের মতো মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। অভিযোগ করা হচ্ছে, ভাইরাল হওয়া চ্যাটে কয়েকজন তরুণীর সঙ্গে তাঁর ব্যক্তিগত কথোপকথন হয়েছে। এরমধ্যে অনেকের সঙ্গেই আপত্তিজনক কিছু ছবি আদান-প্রদান করা হয়েছে বলেও দাবি করা হচ্ছে।

কীভাবে শুরু হয় এই বিতর্ক?

হঠাৎ করেই একটি পোস্ট রেডিটের মতো মাধ্যমে ব্যাপক শেয়ার হতে শুরু করে। সেখানে দেখা যায়, বেশ কয়েকজন মহিলার সঙ্গে চ্যাট করা হয়েছে। উপরে নাম লেখা হয়েছে গুরনুর ব্রার। অনেকেই আবার ছবি দেখে বলছেন, পোস্টদাতার গলায় থাকা নেকলেসের সঙ্গে মিল রয়েছে গুরনুর ব্রারের নেকলেসের। কিন্তু এই ভাইরাল হওয়া চ্যাট বা ছবির সত্যতা এখনও কেউ যাচাই করে নি। আদৌ ওই ছবি ভারতীয় পেসারেরই কি না, নাকি এই ছবি এআই দিয়ে মর্ফ করা, জানা যায়নি। যদিও তাঁকে নিয়ে ছড়িয়ে পড়া এই পোস্ট নিয়ে কোনও মন্তব্য করেননি পেসার বা বিসিসিআই। অনেকেরই ধারণা, এটি ফেক ছবি এবং পেসারকে কালিমালিপ্ত করতে তাঁর এই মর্ফড ছবি সোশাল মিডিয়াতে দেওয়া হয়েছে। ফলে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওর সত্যতা এখনও অজানা।

ক্রিকেটার গুরনুর-
২০২৩ সালের ১৩ জুন ভারতের হয়ে অভিষেক হয় গুরনুর ব্রারের। পাঞ্জাবের ৬ ফুট ৫ ইঞ্চির এই পেসার এই মুহূর্তে জাতীয় দলে নিজের জায়গা পাকা করার চেষ্টা করছেন। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে ১৪ উইকেট। পাশাপাশি ২০২৫ সালের আইপিএল মরসুমের আগে তাঁকে দলে নিয়েছিল গুজরাট টাইটান্স। আজ, বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচেও খেলেছেন তিনি। ৯.২ ওভার বল করে ৪৪ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন তিনি। কিন্তু তার মধ্যেই এমন বিতর্কে সমাজমাধ্যমে চর্চার মূলে এই পাঞ্জাবের পেসার।

Loading...
Unable to load recommendations.
Follow Us