IND vs SA: রান মেলেনি, আত্মবিশ্বাস সঙ্গী করে বরুণ পরীক্ষায় এবি বেবি!

গত বছর টি-টোয়েন্টি সফরে ব্রেভিসের পারফরম্যান্স খুব একটা নজর কাড়েনি। চারটি ম্যাচে তিনি মাত্র ৬৯ রান করেছিলেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, সেই সিরিজে তিনি একবারও বরুণের বলে আউট হননি। সেই কারণেই ভারতের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী মনে হচ্ছে। ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় উঠে আসেন ব্রেভিস। ছয়টি ম্যাচে ৫০৬ রান করে তিনি টুর্নামেন্টে সর্বোচ্চ রান করেন। সেই থেকে তাঁকে বলা হয় 'বেবি এবি'।

IND vs SA: রান মেলেনি, আত্মবিশ্বাস সঙ্গী করে বরুণ পরীক্ষায় এবি বেবি!
Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Feb 19, 2026 | 3:06 PM

কলকাতা: বিশ্বকাপের সুপার এইটে মেগা ম্যাচের জন্য তৈরি ক্রিকেট মহল। ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্য়াচ ঘিরে এখন থেকেই উত্তেজনা তুঙ্গে। দুই দলেই রয়েছেন একাধিক ম্যাচ উইনার। ফলে টক্কর, লড়াই, দ্বন্দ্বের যথেষ্ট সম্ভবনা থাকছে। সেই লড়াইয়ের কেন্দ্রে ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী এবং দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ডিওয়াল্ড ব্রেভিস। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ছয় উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী। এই বিষয় নিয়ে ব্রেভিসকে প্রশ্ন করা হলে, বেশ আত্মবিশ্বাসী উওর দেন তিনি। ব্রেভিসের কথায়, “ও একজন দারুণ স্পিনার। আমি ওকে স্পিনার হিসেবেই খেলব।” এই অল্প কথাতেই বুঝিয়ে দিয়েছেন ম্যাচের আগে তিনি কতটা আত্মবিশ্বাসী।

গত বছর টি-টোয়েন্টি সফরে ব্রেভিসের পারফরম্যান্স খুব একটা নজর কাড়েনি। চারটি ম্যাচে তিনি মাত্র ৬৯ রান করেছিলেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, সেই সিরিজে তিনি একবারও বরুণের বলে আউট হননি। সেই কারণেই ভারতের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী মনে হচ্ছে। ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় উঠে আসেন ব্রেভিস। ছয়টি ম্যাচে ৫০৬ রান করে তিনি টুর্নামেন্টে সর্বোচ্চ রান করেন। সেই থেকে তাঁকে বলা হয় ‘বেবি এবি’। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের ছায়া দেখা যায় তাঁর মধ্যে। আর এই তুলনাকে সম্মান হিসেবেই দেখেন ব্রেভিস। তাঁর কথায়, “এবির সঙ্গে তুলনা হওয়া আমার কাছে গর্বের। এটা চাপ নয়, বরং সম্মানের।”

ব্রেভিসের আইপিএলে খেলার অভিজ্ঞতাও রয়েছে। চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার ফলে ভারতীয় পিচ তাঁর কাছে অচেনা নয়। দক্ষিণ আফ্রিকার অ্যালবি মর্কেলও তাঁকে এই ম্যাচের ‘এক্স-ফ্যাক্টর’ হিসেবেই দেখছেন। বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে ৬, ২৩ ও ২১ রান করেছেন। আমিরশাহির বিরুদ্ধে ২৫ বলে ৩৬ রান করেন ব্রেভিস। ম্য়াচটিতে তাঁর ৩টি ছক্কা যথেষ্ট না হলেও আত্মবিশ্বাস যে হারাননি, তার প্রমাণ রেখেছেন। ব্রেভিসের মতে, ক্রিকেটে ওঠা-নামা থাকবেই। গুরুত্বপূর্ণ হল নিজের উপর বিশ্বাস রাখা। রবিবারের ম্যাচে সেই বিশ্বাসকেই সঙ্গী করে বরুণ-পরীক্ষায় নামবেন এবি বেবি।