India vs Brazil: আড়াই ঘন্টা পরেই শুরু ভারত বনাম ব্রাজিল মহারণ, বাড়িতে বসে কীভাবে দেখবেন ম্যাচ?

FIFA Friendlies: আজকের এই ম্যাচ শুরু হবে সন্ধ্যে সাড়ে ৭টা থেকে। ইতিমধ্যেই এই ম্যাচ নিয়ে উন্মাদনা প্রচুর। আগের ম্যাচে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে দিয়েছে ব্রাজিল। আবার ভারত আটকে দিয়েছে পানামাকে। ১-১ ফলে শেষ হয়েছে সেই ম্যাচ। ফলে আজকের ম্যাচ নিয়ে প্রত্যাশা অনেক।

India vs Brazil: আড়াই ঘন্টা পরেই শুরু ভারত বনাম ব্রাজিল মহারণ, বাড়িতে বসে কীভাবে দেখবেন ম্যাচ?
মণবীর সিং ও ভিনিসিয়াসImage Credit source: Getty Images, PTI

| Edited By: Moumita Das

Oct 03, 2026 | 5:07 PM

কলকাতা : আজ কলকাতায় ইতিহাস। শহরে এই প্রথমবার খেলতে আসছেন ভিনি-মার্কুইনহোসরা। তবে এই ম্যাচ নিয়ে যত উন্মাদনা হচ্ছে, ততই হচ্ছে টিকিট নিয়ে হাহাকার। টিকিটের দাম খুব বেশি। সবথেকে কমদামি টিকিটেরও দাম প্রায় ৪ হাজার টাকার কাছাকাছি। এই গগনচুম্বী দামের জন্য অনেকেই মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন না। তাঁদের ভরসা ওটিটি প্ল্যাটফর্ম বা টিভি চ্যানেল।

কোথায় দেখা যাবে ভারত বনাম ব্রাজিলের ম্যাচ?

টিভিতে এই ম্যাচ দেখতে পারবেন সোনি স্পোর্টস ও সোনি আট চ্যানেলে। সোনি আট চ্যানেলে বাংলাতে কমেন্ট্রিসহ দেখানো হবে খেলা। তবে অনলাইনে এই ম্যাচ দেখা যাবে সোনি লিভ অ্যাপ ও সোনি লিভ ওয়েবসাইটে। কিন্তু এখানে একটি বিষয় জেনে রাখা দরকার। সোনি লিভ অ্যাপে কিন্তু ফ্রি তে খেলা দেখা যাবে না। তার জন্য আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে। যদিও এই ম্যাচ সংক্রান্ত যাবতীয় আপডেট পাবেন টিভি৯ বাংলার ওয়েবসাইটেও।

আজকের এই ম্যাচ শুরু হবে সন্ধ্যে সাড়ে ৭টা থেকে। ইতিমধ্যেই এই ম্যাচ নিয়ে উন্মাদনা প্রচুর। আগের ম্যাচে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে দিয়েছে ব্রাজিল। আবার ভারত আটকে দিয়েছে পানামাকে। ১-১ ফলে শেষ হয়েছে সেই ম্যাচ। ফলে আজকের ম্যাচ নিয়ে প্রত্যাশা অনেক। সাংবাদিক সম্মেলনে যতই ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তি ভারতকে সমীহ করুন না কেন, আসলে খাতায়-কলমে কিন্তু ব্রাজিল কয়েকশো গুণ এগিয়ে । তবুও, ফুটবল মানেই অপ্রত্যাশিত কিছু লড়াই। তাই আজ রায়ান উইলিয়ামস, মণবীর সিংদের উপর ভরসা রাখছে ভারতীয় দর্শকরা। দুই দলের মধ্যে অনেক তফাৎ। প্রযুক্তিতে, ট্রান্সফার মার্কেটে, ফুটবলের বিকাশে। কিন্তু তবুও আজ ভারতের ১১ জন যোদ্ধা সাহস দেখাবে বলে আশা করা যায়।

Loading...
Unable to load recommendations.
Follow Us