AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India Asian Games: একদিনে সোনার হ্যাটট্রিক, কুস্তি ও বক্সিংয়ে আরও ৩ স্বর্ণপদক পেল ভারত!

Asian Games 2026: মেডেল তালিকায় এখন এক নম্বরে আছে চিন। তাদের প্রাপ্ত মেডেল সংখ্যা ৩১৪। এর মধ্যে সোনা এসেছে ১৬২টি। দ্বিতীয় স্থানে ৭০টি সোনার সঙ্গে ২৩৮ মেডেল পেয়েছে জাপান। তৃতীয় স্থানে ৩৩টি সোনার সঙ্গে ১৩৪ মেডেল পেয়েছে দক্ষিণ কোরিয়া। পঞ্চম স্থানে ১৫টি সোনা, ২৫টি রুপো ও ৩৫টি ব্রোঞ্জের সঙ্গে ৭৫ মেডেল নিয়ে ভারত।

India Asian Games: একদিনে সোনার হ্যাটট্রিক, কুস্তি ও বক্সিংয়ে আরও ৩ স্বর্ণপদক পেল ভারত!
পরভিন ও অঙ্কুশImage Credit: PTI
| Updated on: Oct 02, 2026 | 5:43 PM
Share

জাপান: এশিয়ান গেমস ২০২৬-এ জয়জয়কার ভারতীয় কুস্তি বিভাগের। আজ, শুক্রবার দিনের শুরুতেই বক্সিংয়ে সোনা জিতেছিলেন লভলীনা বরগোহাইন। এরপর আরও ২টি সোনা জিতল ভারতীয় ক্রীড়াবিদরা। ছেলেদের ৮০ কেজির বিভাগে সোনা জিতলেন অঙ্কুশ পাঙ্ঘাল। তাঁর সঙ্গেই ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগে সোনা জিতলেন সুজিত কলখল। এর ফলেই চলতি এশিয়ান গেমসে এই মুহূর্তে ভারতের সোনা সংখ্যা ১৫।

শুক্রবার সকালে মহিলাদের ৭৫ কেজি বিভাগের ফাইনালে সোনা জিতলেন লভলীনা। ৫-০ ব্যবধানে হারালেন চিনের জি-ই-বাওকে। এই জয়ের ফলে এশিয়ান গেমসের ইতিহাসে দ্বিতীয় বাঙালি বক্সার হিসেবে সোনা জিতলেন লভলিনা। তাঁর আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন কিংবদন্তি বক্সার মেরি কম। ২০১৪ সালের এশিয়ান গেমসে ৫১ কেজি ফ্লাইওয়েট বিভাগে সোনা জিতেছিলেন মেরি। মেয়েদের ৬৫ কেজি বিভাগে ফাইনালে জয় পেলেন পরভিন হুডা। প্রতিপক্ষ চাইনিজ টাইপের চেন নিয়ান চেনকে ৩-২ ফলে হারালেন পরভিন। শেষ অবধি হাড্ডাহাড্ডি লড়াই হলেও বিচারকদের রায়ে ও টেকনিক্যাল পয়েন্টের দিক থেকে এগিয়ে থেকে সোনা পেলেন হুডা। ছেলেদের বিভাগে সোনা জিতলেন অঙ্কুশ। ৮০ কেজি বিভাগের ম্যাচে তিনি জিতলেন ও হারালেন দক্ষিণ কোরিয়ার কিম মিনসেয়ংকে। ম্যাচের ফল ৪-০। একই সঙ্গে কুস্তির ম্যাটে দুরন্ত পারফরম্যান্স করেছেন সুজিত কলখল। ছেলেদের ৬৫ কেজি ফ্রিস্টাইল কুস্তির ম্যাচ জিতে তিনিও জিতেছেন সোনার পদক। সুজিত হারিয়েছেন তাজিকিস্তানের কুদিয়েভ আব্দুলমজিদকে। ১০-৯ ফলে জেতেন সুজিত। প্রথম রাউন্ডে ২-৯ ফলে পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক করেন তিনি। এর ফলে একদিনে ৩ স্বর্ণ পদক পেল ভারত।

মেডেল তালিকায় এখন এক নম্বরে আছে চিন। তাদের প্রাপ্ত মেডেল সংখ্যা ৩১৪। এর মধ্যে সোনা এসেছে ১৬২টি। দ্বিতীয় স্থানে ৭০টি সোনার সঙ্গে ২৩৮ মেডেল পেয়েছে জাপান। তৃতীয় স্থানে ৩৩টি সোনার সঙ্গে ১৩৪ মেডেল পেয়েছে দক্ষিণ কোরিয়া। পঞ্চম স্থানে ১৫টি সোনা, ২৫টি রুপো ও ৩৫টি ব্রোঞ্জের সঙ্গে ৭৫ মেডেল নিয়ে ভারত।

Follow Us
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত