INDW vs JAPW: ২০ ওভার না, মাত্র ৫ ওভার ব্যাট করেই এশিয়ান গেমসের শেষ চারে ভারতের মেয়েরা!

Asian Games 2026: প্রথম উইকেট পেতে ভারতকে অপেক্ষা করতে হয়েছে ৭ ওভার। তবে তারপর থেকেই ধস! অধিনায়ক প্রথম বলেই আউট হয়ে যান। তারপর থেকে কেউ ব্যক্তিগত ৬ রানের গন্ডিও পেরোননি। পরবর্তী ৮ জন ব্যাটারের স্কোর - ৫, ৩, ২, ১, ০, ৪, ০, ০।

INDW vs JAPW: ২০ ওভার না, মাত্র ৫ ওভার ব্যাট করেই এশিয়ান গেমসের শেষ চারে ভারতের মেয়েরা!
ভারতীয় মহিলা ক্রিকেট দলImage Credit source: X

| Edited By: Moumita Das

Sep 18, 2026 | 4:43 PM

জাপান : প্রত্যাশা ছিলই , তাই হল। জাপানের বিরুদ্ধে জিতে নিজেদের এশিয়ান গেমস যাত্রা শুরু করল ভারতের মহিলা দল। এই জয়ের ফলে সেমিফাইনালে উঠে গেলেন রিচা-শেফালিরা। শুরু থেকেই চালকের আসনে বসে পড়ে ভারতের মেয়েরা। একতরফা জিতেই শেষ চারে উঠে গেল ভারত।

টসে জিতে জাপানকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথম উইকেট পেতে ভারতকে অপেক্ষা করতে হয়েছে ৭ ওভার। এর পর থেকেই যেন ধস নামে জাপান ইনিংসে। দুই ওপেনার হারুনা ইওয়াসাকি (১০) ও আয়াকা ক্যাটো-স্ট্যাফোর্ড (২৫) ধীরগতির শুরু করলেও তাঁরা আউট হতেই পপাত ধরণীতলে জাপান। অধিনায়ক মাই ইয়ানাগিডা প্রথম বলেই আউট হয়ে যান। তারপর থেকেই কেউ ব্যক্তিগত ৬ রানের গন্ডিও পেরোননি। পরবর্তী ৮ জন ব্যাটারের স্কোর – ৫, ৩, ২, ১, ০, ৪, ০, ০। ৪ ওভার বল করে ২ মেডেনসহ ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন স্পিনার শ্রী চরণী। ২৪ রানে প্রথম উইকেট পড়ার পর ৫৭ রানে অল আউট হয়ে যায় জাপান। অবশ্য, এই রান তুলতেও জাপানের লেগেছে ২০ ওভার। ১৯.৫ ওভারের মাথায় অল আউট হয় জাপান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন শেফালি ভার্মা। ১৫ বলে ৪০ রানে অপরাজিত থাকেন শেফালি। তিনি মেরেছেন ৬টি চার ও ২টি ছয়। আর এক ওপেনার গুণলন কমলিনী ২ বলে ০ করেই আউট হয়ে যান। ৭ বলে ৬ রানে আউট হয়ে যান ভারতী ফুলমালি। ৬ বলে ১২ রানে অপরাজিত থাকেন রিচা ঘোষ। ৫ ওভারেই ৫৯ রান তুলে জিতে যায় ভারত। এই জয়ের ফলে সেমি ফাইনালে উঠে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

Loading...
Unable to load recommendations.
Follow Us