Paris Olympics 2024: প্যারিস পাড়ি দিচ্ছেন না আভা খাটুয়া? IOAএর চূড়ান্ত তালিকা থেকে হঠাৎই বাদ বাংলার মেয়ে

ভারতীয় অলিম্পিক সংস্থার পক্ষ থেকে প্যারিস অলিম্পিকের জন্য অ্যাথলিটদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হল। ১১৭ জন অ্যাথলিটের নাম ঘোষণা করা হয়েছে। যাঁরা যাবেন প্যারিস। এই তালিকা থেকে হঠাৎই বাদ পড়েছেন বাংলার মেয়ে আভা খাটুয়া।

Paris Olympics 2024: প্যারিস পাড়ি দিচ্ছেন না আভা খাটুয়া? IOAএর চূড়ান্ত তালিকা থেকে হঠাৎই বাদ বাংলার মেয়ে
Paris Olympics 2024: প্যারিস পাড়ি দিচ্ছেন না আভা খাটুয়া? IOAএর চূড়ান্ত তালিকা থেকে হঠাৎই বাদ বাংলার মেয়ে

Jul 17, 2024 | 3:59 PM

কলকাতা: হাতে আর বেশি সময় নেই। এ মাসের শেষে শুরু হবে গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। আর ঠিক ৮ দিন পর শুরু হবে প্যারিস অলিম্পিক (Paris Olympics 2024)। এ বার ভারতীয় অলিম্পিক সংস্থার পক্ষ থেকে প্যারিস অলিম্পিকের জন্য অ্যাথলিটদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হল। ১১৭ জন অ্যাথলিটের নাম ঘোষণা করা হয়েছে। যাঁরা যাবেন প্যারিস। এই তালিকা থেকে হঠাৎই বাদ পড়েছেন বাংলার মেয়ে আভা খাটুয়া। কারণ কী? জানতে শোরগোল পড়ে গিয়েছে।

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের কৃষক পরিবারের মেয়ে আভা খাটুয়া। তিনি ভুবনেশ্বরে জাতীয় ফেডারেশন কাপে শটপাটে রেকর্ড গড়ে প্যারিসের টিকিট কনফার্ম করেন। ভারত থেকে মোট ২৮ জন প্রতিযোগী ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নীরজ চোপড়ার নেতৃত্বে প্যারিস অলিম্পিকে অংশ নিচ্ছেন। তার মধ্যে আগে শটপাট থেকে আভার নাম ছিল। কিন্তু শেষ মুহূর্তে IOA-র তালিকা থেকে বাদ পড়েছেন আভা। বাংলার অ্যাথলিট কেন বাদ পড়লেন, তা নিয়ে অবশ্য ব্যাখ্যা নেই।

১১৭ জন ভারতীয় অ্যাথলিটের পাশাপাশি ১৪০ জন সাপোর্ট স্টাফ অলিম্পিকের জন্য প্যারিস যাবেন। বাংলার মেয়ে আভা খাটুয়া কেন প্যারিস অলিম্পিকে যেতে পারছেন না? তা নিয়ে সওয়াল শুরু করেছেন অনেকেই। আইওএর পক্ষ থেকে কোনও ব্যাখ্যা না দেওয়ার ফলে বিষয়টি নিয়ে জটিলতা বেড়ে চলেছে।

প্যারিস অলিম্পিকে ভারত টোকিও রেজাল্ট ছাপিয়ে যেতে চাইছে। টোকিও অলিম্পিক থেকে ৭টি পদক দেশকে এনে দিয়েছিলেন ভারতের অ্যাথলিটরা। অবশ্য টোকিও অলিম্পিকে ভারত থেকে ১২৪ জন অ্যাথলিট গিয়েছিলেন। প্যারিসে তাঁর থেকে কম অ্যাথলিটরা যাচ্ছেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us