IPL Auction Venue 2027: ৩ বছর পর দেশে ফিরছে IPL নিলাম, ভেন্যু জানালেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া!

Indian Premier League: এবছর অর্থাৎ ২০২৭ সালের আইপিএলই শেষ মিনি অকশন হবে। তার পরের আইপিএলে মেগা অকশন হবে। ২০২৭ সালে আইপিএলের দলগুলো দলে বিশেষ কিছু পরিবর্তন না করলেও পরের বছর তাদের সবাইকেই প্রায় সম্পূর্ণ খোলনলচে বদলে ফেলতে হবে।

IPL Auction Venue 2027: ৩ বছর পর দেশে ফিরছে IPL নিলাম, ভেন্যু জানালেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া!
আইপিএল ফিরল ভারতে!Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Sep 24, 2026 | 12:43 PM

নয়াদিল্লি: আইপিএল শুরু হতে এখনও বাকি প্রায় মাস আটেক। এর মধ্যেই একাধিক বদল ঘটেছে বেশ কিছু দলে। অনেক ক্রিকেটার দল বদল করেছেন ‘ট্রেড ডিল’ ব্যবহার করে। তবে এবার অবশেষে জানা গিয়েছে আইপিএল-এর নিলামের ভেন্যু। কোথায় হবে এই বছরের আইপিএল নিলাম, জানালেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া। এর আগে আইপিএল-এর চেয়ারম্যান অরুন ধুমল বলেছিলেন, এবার বিসিসিআই চেষ্টা করবে যথাসম্ভব ভারতের মাটিতে আইপিএলের নিলাম করার। তাঁর কথাই জানালেন দেবজিৎ।

ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “গত ৩ বছর ধরে সৌদি আরব, দুবাই ও আবু ধাবির মতো আন্তর্জাতিক ভেন্যুতে আইপিএলের নিলাম আয়োজন করার পর এবার ভারতেই হবে আইপিএলের মিনি অকশন।” শেষবার ভারতে আইপিএলের নিলাম হয়েছিল ২০২২ সালে। তাঁর কথায়, এবার ডিসেম্বর মাসে গোয়াতে হবে আইপিএলের নিলাম। নিলামের সম্ভাব্য তারিখ হল ১৫ ও ১৬ ডিসেম্বর। তবে মাথায় রাখতে হবে, এবছর অর্থাৎ ২০২৭ সালের আইপিএলই শেষ মিনি অকশন হবে। তার পরের আইপিএলে মেগা অকশন হবে। ২০২৭ সালে আইপিএলের দলগুলো দলে বিশেষ কিছু পরিবর্তন না করলেও পরের বছর তাদের সবাইকেই প্রায় সম্পূর্ণ খোলনলচে বদলে ফেলতে হবে।

এর পাশাপাশি, দীর্ঘদিনের বৃষ্টির কারণে, ভারত ‘এ’ মহিলা ও অস্ট্রেলিয়া ‘এ’ দলের ৪ দিনের ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। এই ম্যাচটি ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ধর্মশালায় হওয়ার কথা ছিল। কিন্তু মাঠের আউটফিল্ডের অবস্থা ও আবহাওয়া – দুইই এত প্রতিকূল, যে বাধ্য হয়ে ভেন্যু বদলাতে বাধ্য হয়েছে বিসিসিআই। সেই ম্যাচটি হবে মোহালির পিসিএ আইএস বিন্দ্রা স্টেডিয়ামে। বিসিসিআই-এর এক বিবৃতিতে জানানো হয়েছে, একই ভেন্যুতে দুই দলের ৩ ম্যাচের ওডিআই সিরিজ অনুষ্ঠিত হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল ভারত।

Loading...
Unable to load recommendations.
Follow Us