Ajit Agarkar: ভারতীয় ক্রিকেটে শেষ আগরকর অধ্যায়? প্রধান নির্বাচককে নিয়ে জোর জল্পনা ক্রিকেটমহলে!

Indian Cricket: ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ৩ ওডিআই, ৫ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ শুরু হবে ৬ অক্টোবর থেকে। টি-টোয়েন্টি দলের ক্ষেত্রে এশিয়ান গেমসের দলে থাকা ক্রিকেটারদের অনেককেই দলে দেখা যেতে পারে বলে জানা গিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে কম বিতর্কের মুখে পড়েনি আগরকরের সিদ্ধান্ত।

Ajit Agarkar: ভারতীয় ক্রিকেটে শেষ আগরকর অধ্যায়? প্রধান নির্বাচককে নিয়ে জোর জল্পনা ক্রিকেটমহলে!
অজিত আগরকরImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Sep 16, 2026 | 5:00 PM

মুম্বই: বড় জল্পনা শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটে। শেষ হচ্ছে অজিত আগরকর অধ্যায়? বিসিসিআই-এর পক্ষ থেকে জাতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকরের ভবিষ্যৎ নিয়ে কোনও স্পষ্ট খবর নেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের দল নির্বাচন হওয়ার কথা আজ, ১৬ সেপ্টেম্বর। এই বৈঠকই আগরকরের শেষ নির্বাচন বৈঠক বলে জল্পনা তৈরি হয়েছে।

অজিতের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৪ অক্টোবর। তাঁর চুক্তি আরও ১ বছর বাড়ানো হচ্ছে কি না, এই নিয়ে বোর্ডের সঙ্গে এখনও কোনও আলোচনা হয়নি বলে জানা গিয়েছে। আগে শোনা গিয়েছিল, আগামী বছর ওডিআই বিশ্বকাপ অবধি অজিত দলের প্রধান নির্বাচক হিসেবে কাজ করবেন। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে সেই পরিকল্পনা বদলে যেতে পারে। পিটিআই-এর একটি রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার রাত অবধি বিসিসিআইয়ের কোনও শীর্ষ কর্তা আগরকরের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসেননি। এই নীরবতাই তাঁর বিদায়ের জল্পনাকে বাড়িয়ে দিয়েছে। তবে বোর্ড যে তাঁকে সরিয়ে দিয়েছে, এমন কোনও সরকারি ঘোষণা এখনও আসেনি।

সাম্প্রতিক সময়ে কম বিতর্কের মুখে পড়েনি আগরকরের সিদ্ধান্ত। মাস কয়েক আগেই, কেন রোহিত শর্মাকে ওডিআই দলে নেওয়া হবে না – এই মর্মে বিতর্ক তৈরি হয়। এমনকি আগরকর ও কোচ গম্ভীর অনেক সিনিয়র খেলোয়াড়কে পছন্দ করেন না বলে দলে নিতে অনিচ্ছুক – এমন অভিযোগও উঠেছে বারবার। শোনা গিয়েছে, আগরকর নাকি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের দল নির্বাচনের পর তিনি বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়াকে একটি থ্যাংক ইউ নোট পাঠাতে পারেন। প্রায় ৩ বছর তাঁকে প্রধান নির্বাচক হিসেবে কাজ করার সুযোগ দেওয়ার জন্য বোর্ডকে ধন্যবাদ জানিয়েই সেই চিঠি হতে পারে বলে জানা গিয়েছে।

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ৩ ওডিআই, ৫ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ শুরু হবে ৬ অক্টোবর থেকে। টি-টোয়েন্টি দলের ক্ষেত্রে এশিয়ান গেমসের দলে থাকা ক্রিকেটারদের অনেককেই দলে দেখা যেতে পারে বলে জানা গিয়েছে। তবে ওডিআই দলে কাকে কাকে রাখা হয়, এই দিকেই নজর রয়েছে সবার।

Loading...
Unable to load recommendations.
Follow Us